অর্থ মন্ত্রক
উত্তর-পূর্ব অঞ্চলে ৬০ হাজার কেজি চোরাচালানকৃত বিদেশি সুপারির চালান বাজেয়াপ্ত করল ডিআরআই, ৫ জন গ্রেপ্তার!
পোস্ট করার দিনক্ষণ:
22 MAY 2026 1:43PM by PIB Agartala
নয়াদিল্লী, ২২ মে ২০২৬: ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর গুয়াহাটি আঞ্চলিক ইউনিট গতকাল এবং চলতি সপ্তাহের শুরুতে উত্তর-পূর্ব অঞ্চলে পরিচালিত দুটি বড় অভিযানে প্রায় ৬০,০০০ কেজি চোরাচালান করা বিদেশি সুপারি বাজেয়াপ্ত করেছে।


সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআই মিজোরাম ও আসামে এই অভিযানগুলো চালায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, বিদেশি শুকনো সুপারি মায়ানমার-মিজোরাম সীমান্ত দিয়ে মায়ানমার থেকে ভারতে পাচার করা হচ্ছিল। এই অভিযানে ডিআরআই-কে আসাম রাইফেলসের ৩৮তম ব্যাটালিয়ন সহায়তা করে। এই অভিযানগুলোতে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে সুপারি আমদানির ফলে দেশীয় সুপারি উৎপাদনকারীরা গুরুতর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং সীমান্ত এলাকার অর্থনৈতিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
*****
PS/SG
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2264169)
ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Manipuri
,
Khasi
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu