উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেজর জেনারেল বি সি খন্ডুরীর প্রতি উপ-রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

পোস্ট করার দিনক্ষণ: 20 MAY 2026 11:27AM by PIB Agartala

নতুন দিল্লি ২০ মে ২০২৬

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ আজ দেরাদুনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেজর জেনারেল বি সি খন্ডুরীকে তাঁর বাড়িতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপ-রাষ্ট্রপতি বলেন, ব্যতিক্রমী নেতা, সাহসী যোদ্ধা ও সংবেদনশীল প্রশাসক হিসেবে পরিচিত মেজর জেনারেল বি সি খন্ডুরী দেশ ও দেশবাসীর কাজে নিজেকে উৎসর্গ করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং ভারতের সড়ক পরিকাঠামোকে শক্তিশালী করতে মেজর জেনারেল খন্ডুরীর অবদান দেশের উন্নয়নের যাত্রাপথে চিরস্মরনীয় হয়ে থাকবে।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2263561) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam