প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত ও ইটালির মধ্যে সম্পর্কের বিষয়ে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে যৌথভাবে একটি উত্তর সম্পাদকীয় লিখেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 20 MAY 2026 2:16PM by PIB Kolkata

নতুন দিল্লি ২০  মে ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি উত্তর সম্পাদকীয় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই উত্তর সম্পাদকীয়টি তিনি ইটালির প্রধানমন্ত্রী শ্রীমতী জর্জিয়া মেলোনির সঙ্গে যৌথভাবে লিখেছেন, যেখানে ভারত ও ইটালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে একটি নির্ণায়ক অবস্থানে পৌঁছেছে, সে সম্পর্কে বিস্তারিতভাবে লেখা হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, দুটি দেশের মধ্যে এই সম্পর্ক বর্তমানে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। উদ্ভাবন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্পর্কে ভাবনা-চিন্তার উপর ভিত্তি করে এটি গড়ে উঠেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:

“ভারত-ইটালির মধ্যে সম্পর্ক কিভাবে এক নির্ণায়ক স্তরে পৌঁছেছে, সেবিষয়ে একটি উত্তর সম্পাদকীয় প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে লিখেছি। উদ্ভাবন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্পর্কে ভাবনা-চিন্তার উপর ভিত্তি করে আমাদের এই বিশেষ কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে।”

 


SC/SD/CS…


(রিলিজ আইডি: 2263204) ভিজিটরের কাউন্টার : 6