উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বি সি খান্দুরির প্রয়াণে উপ-রাষ্ট্রপতির শোকপ্রকাশ

পোস্ট করার দিনক্ষণ: 19 MAY 2026 2:16PM by PIB Agartala
 

নতুন দিল্লি ১৯ এপ্রিল ২০২৬

 


উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বি সি খান্দুরির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

এক্স বার্তায় উপ-রাষ্ট্রপতি লিখেছেন-
“প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বি সি খান্দুরির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে দেশ এক বিশিষ্ট যোদ্ধা, এক যোগ্য প্রশাসক এবং এক বিরল রাষ্ট্রনায়ককে হারাল।

সোনালী চর্তুভুজ এবং জাতীয় মহাসড়ক কর্মসূচিতে তাঁর দূরদৃষ্টিসম্পন্ন অবদান দেশের উন্নয়ন যাত্রার এক মাইল ফলক হয়ে রয়েছে।

সম্প্রতি দেরাদুনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার। লোকসভার প্রাক্তন সহকর্মী হিসেবে আমরা ফেলে আসা সময়ের স্মৃতিচারণ করেছিলাম।

শোকের এই প্রহরে আমি তাঁর পরিবার, তাঁর অগণিত অনুরাগী এবং উত্তরাখণ্ডের মানুষকে আন্তরিক সমবেদনা জানাই।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2262857) ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Tamil , Telugu , Malayalam