অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

মন্দিরের সোনা বেচে নগদ অর্থে রূপান্তরের ভিত্তিহীন কাহিনী

প্রকাশিত: 19 MAY 2026 9:37AM by PIB Kolkata

নতুন দিল্লি ১৯ এপ্রিল ২০২৬

 


সংবাদ মাধ্যমের একাংশ এবং সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টে বলা হচ্ছে যে, ভারত সরকার নাকি মন্দিরগুলিতে সংরক্ষিত সোনা নিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। এর বিনিময়ে মন্দিরগুলিকে গোল্ড বন্ড দেওয়া হবে। সেইসঙ্গে এইসব সোনা বেচে নগদ অর্থে রূপান্তরিত করার পরিকল্পনাও সরকারের রয়েছে। 

দেশ জুড়ে মন্দির ট্রাস্ট বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন সোনা নগদীকরণ প্রকল্প চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

মন্দিরের চূড়া, দরজা বা অন্যান্য কাঠামোয় থাকা সোনার পাত ভারতের কৌশলগত স্বর্ণ মজুত হিসেবে বিবেচনা করা হবে- এই রটনাও সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

নাগরিকদের এই ধরণের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। 

কেবলমাত্র অনুমোদিত মাধ্যমে জারি করা সরকারি বিজ্ঞপ্তির ওপরেই নির্ভর করতে সরকার নাগরিকদের অনুরোধ করছে। সরকারি নীতিগত সিদ্ধান্ত বা প্রকল্প সংক্রান্ত যে কোনো তথ্য প্রেস বিবৃতি, সরকারি ওয়েব সাইট এবং স্বীকৃত গণযোগাযোগ মাধ্যমে জানানো হবে। 

 

SC/SD/CS…


(রিলিজ আইডি: 2262749) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam