প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী সফরে প্রাপ্তির তালিকা

প্রকাশিত: 15 MAY 2026 3:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, মে, ২০২৬

 

মউ/চুক্তি

লক্ষ্যসমূহ

ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড (আইএসপিআরএল) এবং আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)-র মধ্যে কৌশলগত সহযোগিতা সংক্রান্ত সমঝোতা।

(ক) ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে এডিএনওসি-এর ৩০ মিলিয়ন ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল মজুতের সম্ভাবনা। এর মধ্যে রয়েছে - অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত স্থাপনাগুলিতে অংশগ্রহণ এবং ওড়িশার চণ্ডিকোলে মজুত ব্যবস্থা গড়ে তোলা।

(খ) সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় অপরিশোধিত তেল মজুতের সম্ভাবনা, যা ভারতের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভের একটি অংশ হিসেবে গণ্য হবে।

(গ) ভারতে তরল প্রাকৃতিক গ্যাস এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সংরক্ষণের স্থাপনাগুলিতে সম্ভাব্য সহযোগিতা।

ইন্ডিয়ান অয়েল লিমিটেড (আইওসিএল) এবং আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)-র মধ্যে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের বিষয়ে কৌশলগত সহযোগিতা চুক্তি।

এলপিজি ক্রয়-বিক্রয় সংক্রান্ত সম্ভাব্য সুযোগসমূহ, যার মধ্যে এলপিজি-র দীর্ঘমেয়াদী সরবরাহ এবং এডিএনওসি গ্যাস লিমিটেড ও আইওসিএল-এর মধ্যে একটি দীর্ঘমেয়াদী এলপিজি ক্রয়-বিক্রয় চুক্তি।

কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের রূপরেখা

প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, মহড়া, শিক্ষা, বিশেষ অভিযান ও আন্তঃকার্যক্ষমতা, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা, নিরাপদ যোগাযোগ এবং তথ্য বিনিময়ের জন্য একটি কৌশলগত রূপরেখা।

কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএলএল) এবং ড্রাই-ডকস ওয়ার্ল্ড (ডিডিডব্লিউ)-এর মধ্যে ভাদিনারে জাহাজ মেরামত ক্লাস্টার স্থাপনের বিষয়ে সমঝোতা।

ভারত সরকার প্রবর্তিত ‘সামুদ্রিক উন্নয়ন তহবিল প্রকল্প’-এর আওতায়, অফশোর ফ্যাব্রিকেশন সহ ভাদিনারে একটি জাহাজ মেরামত ক্লাস্টার স্থাপনে সহযোগিতা।

জাহাজ মেরামতের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএলএল), ড্রাই-ডকস ওয়ার্ল্ড (ডিডিডব্লিউ) এবং সেন্টার অফ এক্সিলেন্স ইন মেরিটাইম অ্যান্ড শিপবিল্ডিং (সিইএমএস)-এর মধ্যে সমঝোতা।

এই ত্রিপাক্ষিক চুক্তিটি দক্ষ সামুদ্রিক কর্মীবাহিনীকে সংগঠিত, প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে একটি রূপরেখা তৈরি করবে। এই সমঝোতার লক্ষ্য হ’ল - ভারতের সামুদ্রিক কর্মীবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা এবং দক্ষ জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামত বিশেষজ্ঞদের কেন্দ্র হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করা।

CDAC (ভারত) এবং G-42 (সংযুক্ত আরব আমিরশাহী)-র অংশীদারিত্বের মাধ্যমে ৮ এক্সাফ্লপ সুপার কম্পিউটিং ক্লাস্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি।

‘এআই ইন্ডিয়া মিশন’-এর অংশ হিসেবে একটি সুপার কম্পিউটিং ক্লাস্টার স্থাপনের লক্ষ্যে CDAC এবং G-42’র মধ্যে সহযোগিতার পথ প্রশস্ত করা।

ঘোষণা

সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে বিনিয়োগ

 

(i) আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এডিআইএ) এবং ভারতের ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ড (এনআইআইএফ), ভারতের পরিকাঠামো ক্ষেত্রে ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখবে।

(ii) এমিরেটস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (ইএনডিবি) ভারতের আরবিএল ব্যাংকে ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

(iii) ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি ভারতের ‘সম্মান ক্যাপিটাল’-এ ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2261481) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Malayalam