প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
14 MAY 2026 4:42PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ মে, ২০২৬
রাশিয়ান ফেডারেশনের বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।
২০২৫-এর ডিসেম্বরে ২৩ তম ভারত – রাশিয়া শিখর সম্মেলনের সময় দুই নেতার বৈঠকের পর দ্বিপাক্ষিক সহযোগিতায় অগ্রগতির বিষয়ে রুশ বিদেশমন্ত্রী লাভরভ বিশদে অবহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। উঠে এসেছে ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার প্রসঙ্গ।
আলাপ-আলোচনা এবং কূটনীতিই সর্বোত্তম পন্থা বলে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
প্রেসিডেন্ট পুতিনের কাছে তাঁর শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রুশ বিদেশমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2261080)
ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam