পরিবেশওঅরণ্যমন্ত্রক
আইবিসিএ সামিট-এর আগে গুজরাটের সাসন গির-এ ‘সিংহ’ প্রজাতি সংক্রান্ত স্পটলাইট প্রোগ্রামের সূচনা করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী
প্রকাশিত:
14 MAY 2026 12:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ মে, ২০২৬
গুজরাটের সাসন গির-এ ‘সিংহ’ প্রজাতি সংক্রান্ত স্পটলাইট প্রোগ্রামের সূচনা করলেন কেন্দ্রীয় বন, পরিবেশ এবং জলবায়ু মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স ২০২৬(আইবিসিএ) সামিটের পূর্ববর্তী সময়ে বিভিন্ন প্রজাতির ওপর বিশেষ আলোচনা চক্র কর্মসূচির অঙ্গ হিসেবে।
ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল। উপস্থিত ছিলেন আইবিসিএ-র শীর্ষস্থানীয় আধিকারিকরা এবং কেন্দ্র ও প্রাদেশিক সরকারের প্রতিনিধিরা।
‘বসুধৈব কুটুম্বকম’ -এর ধারনার ওপর ভিত্তি করে তৈরি হওয়া আইবিসিএ-র প্রতিষ্ঠার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তিনি গির এলাকায় এশিয়ার সিংহ সংরক্ষণের ক্ষেত্রে স্থানীয় মানুষজনের ভূমিকার কথা তুলে ধরেন। গুজরাটের ওই অঞ্চলে সাংস্কৃতিক পরিমণ্ডলে সিংহ-এর একটা বড় প্রভাব রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক প্রগতি এবং প্রাণী সংরক্ষণের উদ্যোগের মেলবন্ধন স্পষ্ট হয়েছে গির অঞ্চলে।
ভূপেন্দ্র যাদব জানান যে, আগামী ১-২ জুন, ২০২৬ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নতুন দিল্লিতে বসছে প্রথম আইবিসিএ-র শিখর সম্মেলন। বাঘ, সিংহ, লেপার্ড, তুষার চিতা, চিতা, জাগুয়ার এই ধরনের প্রাণীর সংরক্ষণ সংশ্লিষ্ট উদ্যোগটির মূল লক্ষ্য। ভারতের বিভিন্ন জায়গাকে এশিয়ার সিংহের সংরক্ষণ অঞ্চল হিসেবে গড়ে তোলা হচ্ছে। সরকারের উদ্যোগের ফলে গ্রেটার গির এলাকায় সিংহের সংখ্যা ২০২০-র তুলনায় ৩২ শতাংশ বেড়ে ২০২৫-এ ৮৯১-এ দাঁড়িয়েছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছে ২০২০ সালে সরকারের উদ্যোগে চালু হওয়া ‘প্রজেক্ট লায়ন’। আইবিসিএ সামিট ২০২৬ এই ধরনের প্রজাতির সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে।
SC/ AC/SG
(রিলিজ আইডি: 2260947)
ভিজিটরের কাউন্টার : 7