যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকশিত ভাইব্র‍্যাণ্ট ভিলেজ কর্মসূচি ২০২৬ সংক্রান্ত জাতীয় ক্যুইজ-এর সূচনা

প্রকাশিত: 13 MAY 2026 11:31AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মে, ২০২৬ 

 

ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় মাই ভারত পোর্টালে বিকশিত ভাইব্র‍্যাণ্ট ভিলেজ কর্মসূচি ২০২৬-এর ওপর জাতীয় স্তরের এক ক্যুইজের আয়োজন করেছে। চলতি বছরের জুন মাসে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে যে নিবিড় সংযোগ কর্মসূচির সূচনা হবে, তারজন্য প্রাথমিক বাছাই হবে এই ক্যুইজ থেকে। 

বিকশিত ভাইব্র‍্যাণ্ট ভিলেজ কর্মসূচি এমন এক যুব নেতৃত্বাধীন জাতীয় প্রয়াস, যার লক্ষ্য হল তৃণমূল স্তরের অংশগ্রহণ, গোষ্ঠীসংযোগ, সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়ন সংক্রান্ত সচেতনতা বাড়ানো। লেহ-লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে এই কর্মসূচি রূপায়ণ করা হবে। 

অনলাইন ক্যুইজ চলবে ১০ মে থেকে ২০ মে পর্যন্ত। দেশের যেকোনও যুবক-যুবতী এতে অংশগ্রহণ করতে পারবেন। বিকশিত ভাইব্র‍্যাণ্ট ভিলেজ কর্মসূচির ভাবনা ও উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো এই ক্যুইজের উদ্দেশ্য। সেইসঙ্গে জাতি গঠনে যুব সমাজের বৃহত্তর অংশগ্রহণ এবং সীমান্ত অঞ্চলে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে উৎসাহ দেওয়া এর অন্যতম লক্ষ্য। 

এই ক্যুইজ সীমান্তে অবস্থিত গ্রামগুলির রূপান্তর, স্থানীয় সংস্কৃতি, পরিবেশগত সচেতনতা, সরকারী উদ্যোগ, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সীমান্ত অঞ্চলের উন্নয়নে সরকারের প্রয়াস সম্পর্কে জানার এক ইন্টাব়অ্যাক্টিভ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। 

ক্যুইজের বিজেতাদের যোগ্যতা ও শারীরিক সক্ষমতার মূল্যায়নের পর তাদের মধ্য থেকে ৫০০ জন মাই ভারত স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হবে। তাঁরা জুন মাসে এক সপ্তাহের বিকশিত ভাইব্র‍্যাণ্ট ভিলেজ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 

নির্বাচিত স্বেচ্ছাসেবকরা এই কর্মসূচির আওতায় সীমান্তবর্তী গ্রামগুলিতে স্বচ্ছতা অভিযান, মতবিনিময় কর্মসূচি, পরিবেশগত উদ্যোগ, সচেতনতা কর্মসূচি, কেরিয়ার সংক্রান্ত পরামর্শদান অনুষ্ঠানে যোগ দেবেন এবং তৃণমূল স্তরের উন্নয়ন ও জাতীয় সংহতি বিষয়ক অভিজ্ঞতাভিত্তিক শিক্ষালাভের সুযোগ পাবেন। 
আগ্রহী যুবক-যুবতীরা  MY Bharat portal.–এর মাধ্যমে এই ক্যুইজে অংশগ্রহণ করতে পারবেন।  

 


SC / SD /AG


(রিলিজ আইডি: 2260696) ভিজিটরের কাউন্টার : 2