যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতার প্রাক্কালে স্পোর্টর্স অথরিটি অফ ইন্ডিয়া এবং MyBharat-এর যৌথ উদ্যোগে দেশব্যাপী তিনটি কর্মসূচি
প্রকাশিত:
12 MAY 2026 12:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ মে, ২০২৬
২০২৩ সালে গুজরাটের আমেদাবাদে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতা। এই উপলক্ষে স্পোর্টর্স অথরিটি অফ ইন্ডিয়া (সাই) MyBharat-এর সঙ্গে যৌথ উদ্যোগে দেশজুড়ে তিনটি কর্মসূচি গ্রহণ করেছে। দেশজুড়ে খেলাধূলার প্রসার ঘটাতে, সৃজনশীলতায় উৎসাহিত করতে এবং যুব সম্প্রদায়ের অংশগ্রহণ এই ক্রীড়া প্রতিযোগিতায় নিশ্চিত করাই এই তিনটি উদ্যোগের লক্ষ্য। এর অঙ্গ হিসেবে কমনওয়েলথ গেমস, ২০৩০ টর্চ ডিজাইন কন্টেস্ট, সিডব্লিউজি রিল চ্যালেঞ্জ এবং কমনওয়েলথ গেমস, ২০৩০ ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘#CWG2030InBharat’-কে কেন্দ্র করে দেশজুড়ে এই প্রতিযোগিতা সম্পর্কে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করতে এবং সচেতনতা বৃদ্ধি করতে MyBharat ইউজাররা প্রতিযোগিতা তিনটিতে অংশ নিতে পারবেন।
কমনওয়েলথ গেমস, ২০৩০-এ মশালের নকশা সংক্রান্ত প্রতিযোগিতায় দেশবাসীকে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষতার নিদর্শন বজায় রেখে নকশাটি তৈরি করতে হবে। এক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে অথবা হাতে লিখে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। অনলাইনে মে মাসের ১১-২০ তারিখের মধ্যে প্রতিযোগীরা এই নকশাটি জমা দিতে পারবেন। মাথাপিছু একটি নকশাই জমা দেওয়া যাবে। বিজয়ীরা ফিট ইন্ডিয়া হ্যাম্পার্স এবং স্বীকৃতি সংক্রান্ত শংসাপত্র পাবেন। অংশগ্রহণকারীরা অংশগ্রহণ সংক্রান্ত ডিজিটাল শংসাপত্রও পাবেন। এব্যাপারে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন -
http:// https://mybharat.gov.in/pages/event_detail?event_name=CWG-2030-Torch-Design-Contest&key=644159126644
সিডব্লিউজি রিল চ্যালেঞ্জে ভারতের ক্রমপরিবর্তনশীল ক্রীড়া সংস্কৃতি, স্থানীয় স্তরে খেলাধূলার পরিকাঠামো, ফিট থাকা এবং কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে উৎসাহ-উদ্দীপনা সম্বলিত রিল তৈরি করতে হবে। অংশগ্রহণকারীরা ২০৩০-এ এই প্রতিযোগিতার আয়োজনে ভারতের প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলি যেমন তাঁদের বার্তায় তুলে ধরবেন, পাশাপাশি এ বছরের ক্রীড়া প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য কামনা করবেন। এই রিলের সর্বোচ্চ দৈর্ঘ্য হতে হবে ৬০ সেকেন্ড। মে মাসের ৭-১৬ তারিখের মধ্যে অংশগ্রহণকারীরা তাঁদের রিল জমা দেবেন। প্রথম পাঁচজন রিল ক্রিয়েটরকে সাই-এর পক্ষ থেকে ফিট ইন্ডিয়া হ্যাম্পার দেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন -
http:// https://mybharat.gov.in/pages/event_detail?event_name=CWG-Reel-Challenge&key=139158851139
২০৩০-এর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতার ক্যুইজ প্রতিযোগিতায় ক্রীড়াক্ষেত্রে ভারতের ঐতিহ্য এবং কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের উদ্যোগের বিষয়ে জনসাধারণ কতটা সচেতন, সেই বিষয়টি যাচাই করা হবে। এই ক্যুইজ প্রতিযোগিতায় ১০টি প্রশ্ন রাখা হবে। পাঁচ মিনিটের মধ্যে এই মাল্টিপল চয়েজ সম্বলিত প্রশ্নের উত্তর দিতে হবে। অংশগ্রহণকারীদের কমপক্ষে ৮ নম্বর পেতে হবে। তাহলেই তাঁরা মূল পর্বের প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন। মে মাসের ৯ থেকে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতি সপ্তাহে প্রথম পাঁচ বিজয়ীর নাম ঘোষিত হবে। অংশগ্রহণকারীদের শংসাপত্রও দেওয়া হবে।
এব্যাপারে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন -
https://mybharat.gov.in/quiz/quiz_dashboard/c09vUVNQUjlMKytsTStSQUkyVFhWQT09
এই তিনটি প্রতিযোগিতায় বিনামূল্যে অংশ নেওয়া যাবে। কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য যুব সম্প্রদায় সহ সকল নাগরিককে এই প্রতিযোগিতা তিনটিতে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
SC/CB/DM....
(রিলিজ আইডি: 2260559)
ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam