প্রধানমন্ত্রীরদপ্তর
১১ বছর পূর্তিতে 'জন সুরক্ষা যোজনা'-র প্রভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
09 MAY 2026 6:10PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এনডিএ সরকার কর্তৃক ১১ বছর আগে চালু করা প্রধান সামাজিক সুরক্ষা এবং পেনশন প্রকল্পগুলোর প্রভাব তুলে ধরেন। তিনি বলেন যে, এই উদ্যোগগুলো ভারতের জনগণের জন্য মর্যাদা, নিরাপত্তা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকেই প্রতিফলিত করে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, 'প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা' এবং 'প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা' তৃণমূল স্তরের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং দেশের সামাজিক সুরক্ষা কাঠামোকে শক্তিশালী করেছে।
'অটল পেনশন যোজনা'-র সুফলগুলো তুলে ধরে শ্রী মোদী বলেন, এই প্রকল্পের ফলে বহু মানুষ তাঁদের বার্ধক্যে আরও সুরক্ষিত জীবন যাপনের সুযোগ পেয়েছেন। এটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সকলের জন্য সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন।
'অটল পেনশন যোজনা'-র আওতায় নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং তাঁদের প্রাপ্ত সুফল নিয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে, এই প্রকল্পের সাফল্যে 'নারী শক্তি'-র অবদানের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
এক্স হ্যান্ডেল প্ল্যাটফর্মে নিজের এই মন্তব্যগুলো শেয়ার করার সময় শ্রী মোদী #11YearsofJanSurakshaSchemes (জন সুরক্ষা যোজনা-র ১১ বছর) হ্যাশট্যাগটি ব্যবহার করেন।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন:
“আজকের এই দিনেই, ঠিক ১১ বছর আগে, এনডিএ সরকার কর্তৃক বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা এবং পেনশন প্রকল্প চালু করা হয়েছিল। ভারতের জনগণের জীবনে মর্যাদা, নিরাপত্তা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকেই এই প্রকল্পগুলো প্রতিফলিত করে। এই থ্রেডটিতে (ধারাবাহিক পোস্টে) তুলে ধরা হয়েছে যে, 'প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা' এবং 'প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা' তৃণমূল স্তরের মানুষের জীবনে কতটা ইতিবাচক প্রভাব বিস্তার করেছে।”
#11YearsofJanSurakshaSchemes”
https://x.com/narendramodi/status/2053081574800027853?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2053081574800027853%7Ctwgr%5E378ac43745cc7275acd93ff92b9fa68e1cf9b85f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2259411reg%3D3lang%3D1
“অটল পেনশন যোজনা বহু মানুষের জন্য অত্যন্ত সুফলদায়ক প্রমাণিত হয়েছে, যা তাঁদের বার্ধক্যে আরও সুরক্ষিত জীবন যাপনে সক্ষম করে তুলেছে। এই প্রকল্পটি সামাজিক সুরক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার প্রতি আমাদের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। বিশেষত আমাদের ‘নারী শক্তি’-কে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে দেখে আমরা অত্যন্ত আনন্দিত।
#11YearsofJanSurakshaSchemes”
অটল পেনশন যোজনা বহু মানুষের জন্য অত্যন্ত সুফলদায়ক প্রমাণিত হয়েছে, যা তাঁদের বার্ধক্যে আরও সুরক্ষিত জীবন যাপনে সক্ষম করে তুলেছে। এই প্রকল্পটি সামাজিক সুরক্ষাকে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার প্রতি আমাদের অঙ্গীকারকেই প্রতিফলিত করে। বিশেষত আমাদের ‘নারী শক্তি’-কে এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে দেখে আমরা অত্যন্ত আনন্দিত… https://t.co/gDNHL7C8Hl
https://x.com/mygovindia/status/2052962090701496503?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2052962090701496503%7Ctwgr%5E378ac43745cc7275acd93ff92b9fa68e1cf9b85f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2259411reg%3D3lang%3D1
SC/SB/AS
(রিলিজ আইডি: 2259497)
ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada