নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

বিধানসভা নির্বাচন এবং উপ নির্বাচন ২০২৬-এ ১৪০০ কোটি টাকা বেশি মূল্যের বেআইনি জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে

প্রকাশিত: 07 MAY 2026 2:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ মে, ২০২৬ 

 


ভারতের নির্বাচন কমিশন অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ নির্বাচন এবং ৫টি রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে আদর্শ আচরণবিধি কঠোরভাবে পালন করতে একাধিক পদক্ষেপ নিয়েছিল। 

পশ্চিমবঙ্গের ১৪৪ নম্বর বিধানসভা কেন্দ্র ফলতা ব্যতীত রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আদর্শ আচরণবিধি বর্তমানে বলবৎ নেই। নির্বাচনের সময় কমিশন একাধিক পর্যালোচনা বৈঠক করে সংশ্লিষ্ট রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, সিইও, ডিজিপি এবং শীর্ষস্থানীয় আধিকারিকদের পাশাপাশি ওই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সীমান্তবর্তী রাজ্যগুলির শীর্ষ আধিকারিক এবং প্রবর্তন সংস্থার প্রধানদের সঙ্গে। ৩৭৬ জন ব্যয়পর্যবেক্ষক, ৭,৪৭০ ফ্লাইং স্কোয়াড টিম এবং ৭,৪৭০টি স্ট্যাটিক সারভাইলেন্স টিম কাজে লাগানো হয় হিংসামুক্ত, জোরজবরদস্তিমুক্ত এবং প্রলোভনমুক্ত নির্বাচন নিশ্চিত করতে। 

আইটি প্ল্যাটফর্ম, ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম(ইএসএমএস)- এর মাধ্যমে বাজেয়াপ্ত করার কাজ হয়। ২০২৬-এর ২৬ ফেব্রুয়ারিতে ইএসএমএস চালু হওয়া থেকে ৬ই মে ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩১.১৪ কোটি টাকা নগদ, ১৫১.৮৬ কোটি টাকার মদ, ১৩০.২৮ কোটি টাকার মাদক, ৬৯.৩৬ কোটি টাকার মূল্যবান ধাতু, ১৯০.৭৭ কোটি টাকার উপঢৌকন নিয়ে মোট ৫৭৩.৪১ কোটি টাকা জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে। ২০২১-এর তুলনায় পশ্চিমবঙ্গে বাজেয়াপ্ত হওয়া জিনিসের মূল্যের বৃদ্ধি হয়েছে সর্বোচ্চ ৬৮.৯২ %। এরপরেই আছে তামিলনাড়ু ৪৮.৪০ %। ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ২০২১-এর তুলনায় বাজেয়াপ্তের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪০.১৪ %।  


SC / AP /AG...


(রিলিজ আইডি: 2258722) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Malayalam