স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৭-এর পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত

প্রকাশিত: 27 APR 2026 3:00PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৭ এপ্রিল ২০২৬


২০২৭-এর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে যে পদ্ম পুরস্কার ঘোষণা হবে তার জন্য মনোনয়ন/ সুপারিশ শুরু হয়েছে ১৫ মার্চ ২০২৬ থেকে। পদ্ম পুরস্কারের জন্য মনোনয়নের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬। পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন / সুপারিশ শুধুমাত্র গৃহীত হবে অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল (https://awards.gov.in ).- এ। 

পদ্ম পুরস্কার অর্থাৎ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ১৯৫৪ সালে শুরু হওয়া এই পুরস্কার ঘোষণা করা হয় প্রতি বছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে। এই পুরস্কারের লক্ষ্য বিশিষ্ট কাজকে স্বীকৃতিদান এবং এটি দেওয়া হয় শিল্প, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সামাজিক কাজ, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, জনবিষয়ক, সিভিল সার্ভিস, বাণিজ্য ও শিল্প ইত্যাদির মতো সর্বক্ষেত্রে / বিভাগে বিশিষ্ট এবং ব্যাতিক্রমী সাফল্য/ সেবার জন্য। জাতি, পেশা, পদ অথবা লিঙ্গ নির্বিশেষে সকল ব্যক্তি এই পুরস্কারের জন্য যোগ্য। চিকিৎসক এবং বিজ্ঞানী ব্যতীত রাষ্ট্রায়্ত্ত সংস্থায় কর্মরত সহ সরকারি কর্মচারীরা পদ্ম পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হন না।

পদ্ম পুরস্কারকে জনগণের পদ্মতে রূপান্তর করতে সরকার দায়বদ্ধ। সেইজন্য সকল নাগরিককে অনুরোধ করা হচ্ছে স্ব-মনোনয়ন সহ মনোনয়ন / সুপারিশ করতে। মহিলা, সমাজের দুর্বল শ্রেণী, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি, দিব্যাঙ্গ ব্যক্তি এবং যাঁরা সমাজের সেবা করছেন স্বার্থহীনভাবে তাঁদের মধ্য থেকে যাঁদের উৎকর্ষ এবং সাফল্য প্রকৃতই স্বীকৃত হওয়া উচিত, সেইসব প্রতিভাকে চিহ্নিত করতে একযোগে প্রয়াস নেওয়া যেতে পারে।

উপরোক্ত পোর্টালে দেওয়া ফরম্যাটে নির্দিষ্ট করে সকল প্রাসঙ্গিক বিবরণ সহ মনোনয়ন/ সুপারিশ করতে হবে। যারমধ্যে থাকবে ভাষ্যের আকারে একটি শংসাপত্র (সর্বোচ্চ ৮০০ শব্দ), যা স্পষ্টভাবে সুপারিশকৃত ব্যক্তির সংশ্লিষ্ট ক্ষেত্র বা বিভাগে বিশিষ্ট এবং ব্যাতিক্রমী সাফল্য বা সেবার কথা লেখা থাকবে।

এই সংক্রান্ত পূর্ণ বিবরণ পাওয়া যাবে স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট (https://mha.gov.in)  এবং পদ্ম অ্যাওয়ার্ডস পোর্টাল (https://padmaawards.gov.in )-এ ‘অ্যাওয়ার্ডস অ্যান্ড মেডালস’ শিরোনামে। এই পুরস্কার সংক্রান্ত বিধি নিয়মগুলি পাওয়া যাবে ওয়েবসাইটে এই লিঙ্ক

http:// https://padmaawards.gov.in/AboutAwards.aspx - এ।

 


SC/AP/CS…


(রিলিজ আইডি: 2255995) ভিজিটরের কাউন্টার : 7