স্বরাষ্ট্র মন্ত্রক
পদ্ম পুরস্কার ২০২৭-এর জন্য মনোনয়ন আহ্বান, শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬
পোস্ট করার দিনক্ষণ:
27 APR 2026 3:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০২৬: পদ্ম পুরস্কার ২০২৭-এর জন্য মনোনয়ন/সুপারিশ জমা নেওয়া শুরু হয়েছে ১৫ মার্চ, ২০২৬ থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬। পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন/সুপারিশ শুধুমাত্র অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল (https://awards.gov.in) এর মাধ্যমে গ্রহণ করা হবে।
পদ্ম পুরস্কার—পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী—দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির মধ্যে অন্যতম। ১৯৫৪ সালে প্রবর্তিত এই পুরস্কারগুলি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিনে ঘোষণা করা হয়। এই পুরস্কার ‘বিশিষ্ট কাজ’-কে স্বীকৃতি দেয় এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, পাবলিক অ্যাফেয়ার্স, সিভিল সার্ভিস, বাণিজ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ ও বিশিষ্ট অবদান/সেবার জন্য প্রদান করা হয়।
জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে সকল ব্যক্তি এই পুরস্কারের জন্য যোগ্য। সরকারি কর্মচারী এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ কর্মরতগণ এই পুরস্কারের জন্য যোগ্য নন, তবে চিকিৎসক ও বিজ্ঞানীরা এর ব্যতিক্রম।
সরকার পদ্ম পুরস্কারকে “জনতার পদ্ম” হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণে সমস্ত নাগরিককে অনুরোধ করা হচ্ছে মনোনয়ন/সুপারিশ জমা দিতে, যার মধ্যে স্ব-মনোনয়নও অন্তর্ভুক্ত। বিশেষভাবে মহিলাদের, সমাজের দুর্বল শ্রেণির মানুষ, তফসিলি জাতি ও উপজাতি , দিব্যাঙ্গ ব্যক্তিদের মধ্যে থেকে এবং সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন এমন যোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মনোনয়ন/সুপারিশে নির্ধারিত ফরম্যাট অনুযায়ী সমস্ত প্রাসঙ্গিক তথ্য থাকতে হবে, যার মধ্যে সর্বোচ্চ ৮০০ শব্দের একটি বর্ণনামূলক উদ্ধৃতি থাকবে, যাতে প্রস্তাবিত ব্যক্তির সংশ্লিষ্ট ক্ষেত্রে অসাধারণ ও বিশিষ্ট অবদান স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট (https://mha.gov.in) এর ‘Awards and Medals’ বিভাগে এবং পদ্ম পুরস্কার পোর্টাল (https://padmaawards.gov.in) এ পাওয়া যাবে। পুরস্কার সম্পর্কিত বিধি ও নিয়মাবলি https://padmaawards.gov.in/AboutAwards.aspx লিঙ্কে উপলব্ধ।
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2255932)
ভিজিটরদের কাউন্টার : 7