সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

'চিন্তন শিবির'-এ ভিক্ষাজীবিদের/আশ্রয় কেন্দ্রগুলোর যত্ন, পুনর্বাসন ও ব্যবস্থাপনা বিষয়ক আদর্শ নির্দেশিকা উন্মোচন

প্রকাশিত: 25 APR 2026 10:41AM by PIB Kolkata

নতুন দিল্লিঃ ২৫ এপ্রিল ২০২৬ 

 

ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক, ২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত চণ্ডিগড়ে অনুষ্ঠিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর(ইউটি) অংশগ্রহণে আয়োজিত 'চিন্তন শিবির'-এর সময় ভিক্ষাজীবিদের কেন্দ্র /আশ্রয় কেন্দ্রগুলোর যত্ন, পুনর্বাসন ও ব্যবস্থাপনা বিষয়ক একটি 'আদর্শ নির্দেশিকা' (মডেল গাইডলাইন্স) উন্মোচন করেছে।

 

এই নির্দেশিকাটিতে একটি সুসংহত রূপরেখা প্রদান করা হয়েছে, যা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্নতা, পরিকাঠামো ও সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন, আইনি সহায়তা ও সচেতনতা, শিশু ও লিঙ্গ সংবেদনশীলতা এবং জবাবদিহিতা ও তদারকির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করে। এছাড়া, উল্লিখিত নির্দেশনাগুলোর অভিন্ন ও সুষ্ঠু বাস্তবায়নের সুবিধার্থে—যাতে তা দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমভাবে কার্যকর হয়—এই নির্দেশিকাটিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে সমন্বয় সাধনের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

 

মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আহ্বান জানিয়েছে যেন তারা এই নির্দেশিকাগুলোর কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে—এর প্রতিটি শব্দ ও মূল ভাবনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে—প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে; যার মাধ্যমে সারা দেশের ভিক্ষাজীবিদের কেন্দ্র/আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাসকারীদের জন্য মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাত্রার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

***

 

SC/SB/DM


(রিলিজ আইডি: 2255475) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada