প্রধানমন্ত্রীরদপ্তর
আদি শঙ্করাচার্যকে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
21 APR 2026 1:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আদি শঙ্করাচার্যের জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :
“আদি শঙ্করাচার্য জয়ন্তীর পবিত্র উপলক্ষে ভারতের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তাঁর গভীর শিক্ষা, চিন্তাধারা এবং অদ্বৈত বেদান্তের দর্শন বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে আজও পথ দেখিয়ে চলেছে। তিনি সম্প্রীতি, শৃঙ্খলা এবং সকল সত্ত্বার একত্বের ওপর জোর দিয়েছিলেন। আধ্যাত্মিক ভাবনার পুনরুজ্জীবন এবং দেশজুড়ে আধ্যাত্মিক কেন্দ্র স্থাপনে তাঁর প্রচেষ্টা এক চিরায়ত অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। তাঁর প্রজ্ঞা আমাদের পথকে আলোকিত করে চলুক এবং সত্য, করুণা ও সামাজিক কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে তুলুক।”
SC/SD/NS
(রিলিজ আইডি: 2254154)
ভিজিটরের কাউন্টার : 10