প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২১ এপ্রিল রাজস্থান সফরে যাবেন

প্রকাশিত: 20 APR 2026 12:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১ এপ্রিল, ২০২৬ রাজস্থান সফরে যাবেন। বেলা ১১:৩০ নাগাদ প্রধানমন্ত্রী বালোত্রার পাচপদরায় ভারতের প্রথম গ্রিন ফিল্ড ইনটিগ্রেটেড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটির জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি এই উপলক্ষে একটি জনসভাতে ভাষণও দেবেন।

এই ঐতিহাসিক প্রকল্পটি ভারতের শক্তি এবং পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত বছরে ৯ মিলিয়ন মেট্রিকটন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই গ্রিন ফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি নির্মিত হয়েছে ৭৯ হাজার ৪৫০ কোটি টাকার বেশি খরচে।

অত্যাধুনিক এই কমপ্লেক্সে শোধনের পাশাপাশি পেট্রোকেমিক্যাল উৎপাদনও হবে। পেট্রোকেমিক্যাল উৎপাদন ক্ষমতা বছরে ২.৪ মিলিয়ন মেট্রিকটন। এই শোধনাগারের বৈশিষ্ট্য অত্যন্ত উচ্চ ১৭.০ নেলসন কমপ্লেক্সিটি ইনডেক্স এবং পেট্রোকেমিক্যাল উৎপাদন ২৬ শতাংশের বেশি যা কার্যক্ষমতা এবং দীর্ঘস্থায়িত্বের জন্য আন্তর্জাতিক মানের সমান।

আশাকরা যায়, এই প্রকল্পটি ভারতের শক্তি নিরাপত্তা শক্তিশালী করতে, পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে এবং শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই অঞ্চলে পেট্রোকেমিক্যাল এবং প্লাস্টিক পার্ক গঠনে, অনুসারী শিল্পের প্রসারে এটি মুখ্য ভূমিকা নেবে। এছাড়া, শোধনাগারটি উল্লেখযোগ্যভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, ফলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

 

SC/AP/SKD


(রিলিজ আইডি: 2253714) ভিজিটরের কাউন্টার : 13