প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভগবান পরশুরাম জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশিত: 19 APR 2026 10:53AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ এপ্রিল ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভগবান পরশুরাম জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

শ্রী মোদী বলেছেন, ভগবান পরশুরাম আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্যের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করেন। তিনি উল্লেখ করেন যে, ভগবান পরশুরাম অতুলনীয় বীরত্ব ও প্রজ্ঞার প্রতীক।

 

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, ভগবান পরশুরামের আশীর্বাদে প্রতিটি হৃদয় নতুন উদ্যম ও আত্মবিশ্বাসে পূর্ণ হয়ে উঠবে। তিনি আরও কামনা করেছেন যে, ভগবান পরশুরামের আশীর্বাদ যেন সকলের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে উদ্ভাসিত করে তোলে।

 

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে বলেছেন;

 

“ভগবান পরশুরাম জয়ন্তীতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্যের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করেন। অতুলনীয় শৌর্য ও প্রজ্ঞার প্রতীক ভগবান পরশুরামের কৃপা প্রতিটি হৃদয়ে নতুন শক্তি ও নব আত্মবিশ্বাস সঞ্চার করুক। তাঁর আশীর্বাদ সকলের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে আলোকিত করুক।”

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2253517) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Kannada