স্বরাষ্ট্র মন্ত্রক
মহিলা সংরক্ষণ বিল সময়ের দাবি, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ
প্রকাশিত:
14 APR 2026 4:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ এপ্রিল ২০২৬
মহিলা সংরক্ষণ বিল সময়ের দাবি, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মন্তব্য করেছেন।
এক্স বার্তায় শ্রী অমিত শাহ লিখেছেন, “মহিলা সংরক্ষণ বিল সময়ের দাবি। নীতি নির্ধারণে অংশগ্রহণ করে দেশকে শক্তিশালী করে তুলতে এটি ‘নারী শক্তি’-র ন্যায্য অধিকার। মোদী সরকার এই আইন প্রণয়ন এবং এর বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এটি এমন এক পরিবর্তন, যা অবশ্যই দেশের মঙ্গল করবে। তাই এর জন্য আর কালবিলম্ব করা ঠিক নয়। আমি আশা করি, সকলেই এগিয়ে এসে এই ঐতিহাসিক পদক্ষেপকে সমর্থন করবেন।”
SC/SD/AS
(রিলিজ আইডি: 2252004)
ভিজিটরের কাউন্টার : 3