প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিহারের কাটিহারে এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 11 APR 2026 10:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ এপ্রিল ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের কাটিহারে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং এই ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন।

 

যাঁরা এই ঘটনায় তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন প্রধানমন্ত্রী তাঁদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন; পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শ্রী মোদী আরও ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহত ব্যক্তির নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি উল্লেখ করেন যে, এই দুর্ঘটনায় আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

 

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন:

 

"বিহারের কাটিহারে ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি রইল সমবেদনা। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনাই করি।

 

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহত ব্যক্তির নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা।"

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2251225) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Assamese , Gujarati