স্বরাষ্ট্র মন্ত্রক
সিআরপিএফ-এর শৌর্য দিবসে বাহিনীর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
প্রকাশিত:
09 APR 2026 2:11PM by PIB Kolkata
নতুন দিল্লি ৯ এপ্রিল ২০২৬
সিআরপিএফ-এর শৌর্য দিবসে বাহিনীর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। তিনি বলেছেন, ১৯৬৫-র এই দিনে কচ্ছের রন এলাকায় সর্দার চৌকিতে শত্রু বাহিনীর সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সিআরপিএফ-এর বীর যোদ্ধারা। ভারতের ইতিহাসে রচিত হয়েছিল এক অনন্য সাহসিকতার অধ্যায়। দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের বিনম্র শ্রদ্ধা।
এক্স পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রী এই মর্মে বার্তা দিয়েছেন।
SC/AC/CS
(রিলিজ আইডি: 2250477)
ভিজিটরের কাউন্টার : 5