নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

সাধারণ নির্বাচন এবং উপ-নির্বাচন ২০২৬: সাইলেন্স পিরিয়ড এবং এক্সিট পোলে নির্বাচনী বিষয়ে প্রদর্শনে নিষেধাজ্ঞা

প্রকাশিত: 02 APR 2026 3:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ এপ্রিল, ২০২৬ 

 

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ১৫ মার্চ, ২০২৬ তারিখে আসাম, কেরল, পুদুচেরী, তামিলনাডু এবং পশ্চিমবঙ্গের বিধানসভাগুলির সাধারণ নির্বাচন এবং গোয়া, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড ও ত্রিপুরার ৮টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সময়সূচী ঘোষণা করেছে। 
জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ধারা ১২৬(১)(বি) অনুযায়ী, কোনো ভোটগ্রহণ এলাকায় অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার জন্য নির্ধারিত সময়ের পূর্ববর্তী ৪৮ ঘণ্টার (নীরবতা কাল) মধ্যে, উক্ত এলাকায় টেলিভিশন বা অনুরূপ কোনও মাধ্যমে ও অন্যান্যভাবে নির্বাচন-সংক্রান্ত কোনো বিষয় প্রদর্শন করা নিষিদ্ধ।
পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ে ভোট গ্রহণ হবে ২৩.০৪.২০২৬ তারিখে। এই পর্বের জন্য সাইলেন্স পিরিয়ড বা নীরব থাকার সময়ে ২১.০৪.২০২৬ তারিখে সন্ধ্যা ৬টা থেকে ২৩.০৪.২০২৬ তারিখের সন্ধ্যা ৬টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে ২৯.০৪.২০২৬ তারিখে ভোট নেওয়া হবে। এই পর্যায়ের জন্য সাইলেন্স পিরিয়ড বা নীরব থাকার সময় ২৭.০৪.২০২৬ সন্ধ্যা ৬টা থেকে ২৯.০৪.২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত। 
কমিশন জানিয়েছে, টিভি/রেডিও চ্যানেল এবং কেবল নেটওয়ার্কগুলিকে এটি নিশ্চিত করতে হবে যে, উল্লিখিত সময়ের মধ্যে তাদের প্রচারিত/সম্প্রচারিত/প্রদর্শিত অনুষ্ঠানের বিষয়বস্তুতে এমন কোনও উপাদান যেন না থাকে (যার মধ্যে প্যানেলিস্ট/অংশগ্রহণকারীদের মতামত বা আবেদনও অন্তর্ভুক্ত), যা কোনও নির্দিষ্ট দল বা প্রার্থীর নির্বাচনী সম্ভাবনাকে প্রচার বা প্রভাবিত করছে কিংবা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত বা প্রভাবিত করার চেষ্টা করছে বলে গণ্য হতে পারে। এর আওতার মধ্যে যেকোনো ধরনের জনমত অন্তর্ভুক্ত।
১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬এ ধারা অনুযায়ী, কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, ২০২৬ সালের ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৭:০০টা থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত সময়ের মধ্যে 'এক্সিট পোল' পরিচালনা এবং মুদ্রণ বা বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে এর ফলাফল প্রচার করা নিষিদ্ধ। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১২৬এ ধারা লঙ্ঘন করা হলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড, অথবা জরিমানা, কিংবা উভয়ই হতে পারে।
সকল সংবাদমাধ্যম সংস্থাকে যেন এই সংক্রান্ত নির্দেশাবলী তার মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযথভাবে মেনে চলে কমিশন সেই পরামর্শ দিচ্ছে।

SC/PM/SB


(রিলিজ আইডি: 2248401) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil