তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা করে সরকার; পিআইবি’র ফ্যাক্ট-চেক ইউনিটের পক্ষ থেকে ২,৯০০টিরও বেশি তথ্য যাচাই প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত: 01 APR 2026 3:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ এপ্রিল, ২০২৬ 

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরো’র অধীনে একটি ফ্যাক্ট চেক ইউনিট (এফসিইউ) রয়েছ। এই এফসিইউ ভুয়ো খবর, কেন্দ্রীয় সরকার সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যাদিকে চিহ্নিত করে। অনুমোদিত সূত্র মারফৎ খবরের যৌক্তিকতা বিচারের পর এফসিইউ তার সমাজ মাধ্যম মঞ্চে প্রকৃত তথ্য প্রকাশ করে। সেইসঙ্গে, কোনও সন্দেহজনক খবর সম্পর্কে তথ্য যাচাইয়ের প্রয়োজন পড়লে জনসাধারণকে তা জানাতেও উৎসাহিত করা হয়। মিথ্যা তথ্যের মোকাবিলায় জনসাধারণের যোগদানকেও উৎসাহিত করা এর লক্ষ্য। 
ভারত সরকার সংক্রান্ত বিভিন্ন ভুয়ো দাবি, যার অন্তর্ভুক্ত ডীপ ফেক, কৃত্রিম মেধা মারফৎ তৈরি বিভ্রান্তিকর ভিডিও, বিজ্ঞপ্তি, চিঠিপত্র এবং ওয়েবসাইট এফসিইউ চিহ্নিত করেছে। এ পর্যন্ত মোট ২,৯১৩টি ফ্যাক্টচেক প্রকাশ করা হয়েছে। এগুলি এক্স সমাজ মাধ্যম, ফেসবুক, ইন্সট্রাগ্রাম, টেলিগ্রাম, ট্রেডস এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সহ পিআইবি’র ফ্যাক্টচেক অফিশিয়াল সোসাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যায়। 
অপারেশন সিঁদুর – এর সময়ে পিআইবি’র ফ্যাক্টচেক ইউনিট মিথ্যা তথ্য চিহ্নিত করেছে এবং অনলাইনে ভারত বিরোধী নানা বিদ্বেষমূলক প্রচারকে চিহ্নিত করেছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে ফ্যাক্টচেকিং – এর মাধ্যমে সেইসব ভুয়ো তথ্যাদিগুলিকে চিহ্নিত করে সঠিক তথ্য পরিবেশন করা হয়েছে। এরফলে, ভারত বিরোধী বিভ্রান্তিকর প্রচার রোধ করা সম্ভব হয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন মন্ত্রকের পক্ষ থেকে ১,৪০০-রও বেশি ডিজিটাল মাধ্যমে ইউআরএল ব্লক করে দেওয়া সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়। 
ডিজিটাল মাধ্যম কারেন্ট অ্যাফেয়ার্স, খবরের প্রকাশকদের এবং অনলাইন প্রচারিত বিভিন্ন বিষয়ের প্রকাশকদের ক্ষেত্রে তথ্য ও প্রযুক্তি (ইন্টার মিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) রুলস্‌, ২০২১ – এ (আইটি রুলস ২০২১) এই জাতীয় প্রকাশকদের ক্ষেত্রে কোড অফ এথিক্স ভঙ্গ সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে ত্রিস্তরীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।
লোকসভায় আজ শ্রী ভি কে শ্রীকান্ডনের এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2247907) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Telugu , Kannada