প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে কেইনস সেমিকন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিলেন
প্রকাশিত:
31 MAR 2026 4:54PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে 'কেইনস টেকনোলজি'র সেমিকন্ডাক্টর প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ২৮ ফেব্রুয়ারি তিনি 'মাইক্রন' প্ল্যান্টে উৎপাদন শুরুর অনুষ্ঠানে যোগ দিতে সানন্দে উপস্থিত হয়েছিলেন এবং ঠিক এক মাস পর, 'কেইনস'-এর এই গুরুত্বপূর্ণ মাইলফলকের সাক্ষী হতে তিনি আবারও এখানে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ভারতের সেমিকন্ডাক্টর যাত্রার গতিশীলতার ওপর বিশেষ জোর দেন। শ্রী মোদী বলেন, "এটি নিছক কোনও কাকতালীয় ঘটনা নয়, বরং এটি সেই দ্রুত গতিরই প্রমাণ, যে গতিতে ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডল বিকশিত হচ্ছে।"
এক্স-এ একাধিক পোস্টে শ্রী মোদী বলেছেন:
“ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলের জন্য এটি সত্যিই এক অত্যন্ত গর্বের মুহূর্ত যে, গুজরাটের সানন্দে 'কেইনস সেমিকন ওএসএটি' কেন্দ্র চালু করা হল। ভবিষ্যৎমুখী প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বমঞ্চে এক অগ্রণী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্যে ভারতের যে চেষ্টা চলছে, এই উদ্যোগ তাতে এক নতুন গতি সঞ্চার করবে।”
https://x.com/narendramodi/status/2038913863933198658?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2038913863933198658%7Ctwgr%5Ef893d2a18a6c95327b1685adf00333dc6fd4bf7b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2247308reg%3D3lang%3D1
“‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর জন্য এক জোরাদার উদ্দীপনা তৈরি করবে।”
https://x.com/narendramodi/status/2038914284399509649?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2038914284399509649%7Ctwgr%5Ef893d2a18a6c95327b1685adf00333dc6fd4bf7b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2247308reg%3D3lang%3D1
“ভারতের সেমিকন্ডাক্টর শিল্প বিভিন্ন রাজ্যে দ্রুত বিকাশ লাভ করছে এবং অগণিত তরুণ-তরুণীর জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে। এই চেষ্টাগুলিকে আরও বড় পরিসরে সম্প্রসারিত করতে আমরা বর্তমানে ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’-এর ওপর কাজ করছি।”
https://x.com/narendramodi/status/2038914536481440035?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2038914536481440035%7Ctwgr%5Ef893d2a18a6c95327b1685adf00333dc6fd4bf7b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2247308reg%3D3lang%3D1
“এটি ভারতের ‘টেক-দশক’!
প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আমাদের উদ্যোগগুলি গোটা বিশ্বের উপকার করবে।”
https://x.com/narendramodi/status/2038914811900449276?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2038914811900449276%7Ctwgr%5Ef893d2a18a6c95327b1685adf00333dc6fd4bf7b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2247308reg%3D3lang%3D1
SC/MP/AS
(রিলিজ আইডি: 2247373)
ভিজিটরের কাউন্টার : 8