প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
প্রকাশিত:
28 MAR 2026 7:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের জেওয়ারে অবস্থিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু ঝলক শেয়ার করেছেন। এই উপলক্ষে নিজের গর্ব ও আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন যে, আজকের দিনটি ‘বিকশিত ইউপি, বিকশিত ভারত’ অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। তিনি উল্লেখ করেন যে, ভারতের বৃহত্তম এই রাজ্যটি এখন সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিক বিমানবন্দরবিশিষ্ট রাজ্যগুলোর অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করেছে।
এক্স হ্যান্ডেলে ধারাবাহিক কয়েকটি পোস্টে শ্রী মোদী বলেছেন:
“নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে অত্যাধুনিক সুযোগ-সুবিধা দেখে মন ভরে গেল। এই বিমানবন্দরটি সংযোগ, বিনিয়োগ এবং উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।”
http://pic.twitter.com/tQDwakw2QQ
“নয়ডার অনুষ্ঠানে আমার পরিবারের সদস্যদের বিপুল সমাগম স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে, উত্তর প্রদেশসহ সারা দেশে যে দ্রুত উন্নয়ন ঘটছে, তা নিয়ে তাঁরা কতটা উচ্ছ্বসিত।”
http://pic.twitter.com/uwhM8x4Xuf
“আজ উদ্বোধন হওয়া নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি আমাদের ডাবল-ইঞ্জিন সরকার ও কর্মসংস্কৃতির প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে, যুদ্ধের আন্তর্জাতিক সংকটের মধ্যেও ভারত এগিয়ে চলেছে।”
http://pic.twitter.com/Oy5DEv2yg5
“সম্প্রতি আমাদের সরকার উড়ান প্রকল্প সম্প্রসারিত করেছে, যার আওতায় আগামী বছরগুলোতে ছোট শহরগুলোতে ১০০টি নতুন বিমানবন্দর ও ২০০টি নতুন হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে উত্তর প্রদেশও ব্যাপকভাবে উপকৃত হবে।”
http://pic.twitter.com/bXZPaLeD8J
“আমাদের সরকার ভারতে বৃহৎ পরিসরে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহোল (এমআরও) সুবিধা গড়ে তোলার জন্য কাজ করছে। এর মাধ্যমে দেশের জন্য রাজস্ব আয় হবে এবং যুবকদের জন্য অসংখ্য কর্মসংস্থান সৃষ্টি হবে।”
http://pic.twitter.com/ziecQ1fCwy
“একটি উন্নত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের সরকার আধুনিক পরিকাঠামোতে অভূতপূর্ব বিনিয়োগ করছে। মেট্রো ও বন্দে ভারতের মতো ট্রেন এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধি—এ সবই তারই ফল।”
http://pic.twitter.com/ORvNEAPcJv
“পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ থেকে উদ্ভূত বর্তমান বৈশ্বিক সংকটকে আমাদের অবশ্যই পূর্ণ ধৈর্য ও সংহতির সঙ্গে মোকাবেলা করতে হবে। সকল রাজনৈতিক দলের প্রতি এটাই আমার বিনীত অনুরোধ...”
http://pic.twitter.com/OHmfkzn6pe
SC/SB/NS…
(রিলিজ আইডি: 2246600)
ভিজিটরের কাউন্টার : 3