পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

পেট্রোল ও ডিজেলের অন্তঃশুল্ক হ্রাস কেন্দ্রীয় সরকারের

প্রকাশিত: 27 MAR 2026 2:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৬ 

 

ক্রেতাদের স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের অন্তঃশুল্ক লিটার পিছু ১০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ব্যাপক মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্ত। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে গত এক মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ৭০ মার্কিন ডলার থেকে বেড়ে ১২২ মার্কিন ডলারে পৌঁছেছে। অর্থাৎ, প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি। 


তবে, খুচরো পাম্পগুলিতে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হবে না। ভারতে জ্বালানি তেল সরবরাহের সঙ্গে যুক্ত রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন। 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি বলেছেন, “সরকারের কাছে দুটি পথ রয়েছে : হয় ভারতের নাগরিকদের জন্য অন্য দেশগুলির মতোই দাম ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া, অথবা আন্তর্জাতিক অস্থিরতার কারণে আর্থিক সঙ্কটের দায় বহন করা। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি রক্ষাকবচ হিসেবে নাগরিকদের সুবিধার্থে আর্থিক সঙ্কটের দায় সরকারের কাঁধে তুলে নিয়েছেন।"


অন্তঃশুল্ক হ্রাসের পাশাপাশি সরকার ডিজেলের উপর রপ্তানি লেভি আরোপ করেছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়েও একই নীতি গ্রহণ করা হয়েছিল। বর্তমানেও ভারতের নাগরিক ও শিল্পের উপর আর্থিক বোঝা কমাতে সরকার একই পথ গ্রহণ করেছে। সরকার আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রাখছে এবং সরবরাহ স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2246102) ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam