নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

সাধারণ নির্বাচন ও উপ নির্বাচন ২০২৬ :মনোনয়ন পত্রের পরীক্ষা সমাপ্ত

প্রকাশিত: 26 MAR 2026 1:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৬

 

নির্বাচন কমিশন গত ১৫ মার্চ অসম, কেরালা, পুডুচেরী, তামিলনাডু ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবং ৬ টি রাজ্যে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।

 

অসম, কেরালা, পুডুচেরীতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ৯ এপ্রিল একই সঙ্গে চারটি রাজ্যের উপ নির্বাচনেও সেদিন ভোট নেওয়া হবে। এগুলির জন্য মনোনয়ন দাখিলের সময়সীমা ২৩ মার্চ শেষ হয়েছে।

 

২৪ মার্চ থেকেরিটার্নিং অফিসাররা এইসব মনোনয়ন পরীক্ষা করে দেখেন। আজ পরীক্ষা শেষ হয়েছে। শেষ পর্যন্ত যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকবেন তাদের সম্পর্কে বিশদ তথ্য নীচে দেওয়া হল।

রাজ্যগুলির নাম /কেন্দ্রশাসিত অঞ্চলের নাম

কেন্দ্রের সংখ্যা

প্রার্থীর সংখ্যা

 

 বিধানসভা নির্বাচন

অসম

১২৬

৭৮৯

 

কেরালা

১৪০

৯৮৫

 

পুডুচেরী

৩০

৩৬৬

 

মোট

২৯৬   

২১৪০

উপনির্বাচন

গোয়া

 

কর্ণাটক

৫০

 

নাগাল্যান্ড

 

ত্রিপুরা

 

মোট

৬৬

 

         

 

প্রার্থী অথবা তাঁদের অনুমোদিত প্রতিনিধিদের উপস্থিতিতে রিটার্নিং অফিসাররা মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখেন। স্বচ্ছতার স্বার্থে পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রিটার্নিং অফিসাররা বৈধ প্রার্থীদের তালিকা তৈরি করে তাঁদের ছবি সহ সেই তালিকা নোটিশ বোর্ডে টাঙিয়ে দিয়েছেন।

মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা ২৬ মার্চ দুপুর ৩টেয় শেষ হচ্ছে।

 

SC/SG/SD


(রিলিজ আইডি: 2245647) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Tamil