নির্বাচন কমিশন
আসাম কেরালা কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা নির্বাচন এবং চার রাজ্যের উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন
পোস্ট করার দিনক্ষণ:
26 MAR 2026 1:00PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৬ মার্চ,২০২৬: ভারতের নির্বাচন কমিশন গত ১৫ মার্চ, ২০২৬ তারিখে আসাম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভার সাধারণ নির্বাচন এবং ৬টি রাজ্যে উপনির্বাচনের সূচি ঘোষণা করে। আসাম ও কেরল, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি এবং ৪টি রাজ্যের উপনির্বাচনের জন্য (যেখানে ৯ এপ্রিল, ২০২৬ তারিখে ভোটগ্রহণ হবে) মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৩ মার্চ, ২০২৬। এরপর ২৪ মার্চ রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে মনোনয়নপত্র যাচাইএর কাজ শেষ হয়েছে।
মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়া প্রার্থীদের ও তাদের এজেন্টদের উপস্থিতিতে সম্পন্ন করা হয় এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফ করা হয়।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, রিটার্নিং অফিসাররা বৈধ প্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করেন এবং তাদের নামের পাশে প্রার্থীদের ছবি সংযুক্ত করে নোটিশ বোর্ডে প্রকাশ করেন। আজ বিকেল তিনটে পর্যন্ত ছিল মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের শেষ দিন।
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2245674)
ভিজিটরদের কাউন্টার : 27