তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

২৬ মার্চ থেকে আকাশবাণীতে “বন্দে মাতরম” গানটির পুরোপুরি সম্প্রচার

প্রকাশিত: 25 MAR 2026 2:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৬

২৬ মার্চ, ২০২৬ থেকে “বন্দে মাতরম” গানটির পুরো অংশ আকাশবাণীতে শোনা যাবে। নতুন আঙ্গিকের এই গানটির জন্য মোট সম্প্রচার সময় থাকছে ৩ মিনিট ১০ সেকেন্ড। 

২৮ জানুয়ারি, ২০২৬-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই জাতীয় সঙ্গীতটির ৬টি স্তবক সম্প্রচার করা নিয়ে নির্দেশিকা জারি করেছিল। স্বাধীনতার পর থেকে “বন্দে মাতরম” গানটির প্রথম দুটি স্তবক (সময়সীমা ৬৫ সেকেন্ড) আকাশবাণীর সমস্ত স্টেশনে সম্প্রচারিত হয়ে আসছে। গানটি গেয়েছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত চন্দ্রশেখর ভাজে। 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2245456) ভিজিটরের কাউন্টার : 3