তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
আকাশবাণী আগামীকাল ২৬শে মার্চ থেকে জাতীয় সংগীত “বন্দে মাতরম্”-এর পূর্ণাঙ্গ সংস্করণ সম্প্রচার করবে
সংগীতের বৈচিত্র্য তুলে ধরতে আঞ্চলিক ভাষায় ছয় স্তবকের “বন্দে মাতরম্” রেকর্ড করা হচ্ছে
পোস্ট করার দিনক্ষণ:
25 MAR 2026 2:02PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৬: স্বাধীনতার পর থেকে আকাশবাণী কেন্দ্রগুলিতে প্রথমে আইকনিক সিগনেচার টিউন ও জাতীয় সংগীত "বন্দেমাতরম" এর দুই স্তবক (সময় কাল ৬৫ সেকেন্ড) অনুসরণ করে সকালবেলার সম্প্রচার শুরু করার একটি ঐতিহ্য রয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ২৮শে জানুয়ারি, ২০২৬ তারিখের নির্দেশিকা অনুযায়ী, জাতীয় সংগীত “বন্দে মাতরম্”-এর ছয়টি স্তবকের নতুন সংস্করণ আগামীকাল ২৬শে মার্চ, ২০২৬ থেকে আকাশবাণীর সমস্ত কেন্দ্র থেকে সম্প্রচার শুরু হবে। নতুন সংস্করণটির সময়কাল হবে ৩ মিনিট ১০ সেকেন্ড।
প্রথম পর্যায়ে যে সংস্করণটি সম্প্রচার করা হবে, তা প্রখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত চন্দ্রশেখর ভাজে রাগ দেশ-এ গেয়েছেন। তাছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলের সংগীত বৈচিত্র্যকে তুলে ধরতে জাতীয় সংগীতের একাধিক আঞ্চলিক সংস্করণ রেকর্ড করা হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের আঞ্চলিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে । সংশ্লিষ্ট রাজ্যের আকাশবাণী কেন্দ্রগুলি এই আঞ্চলিক সংস্করণগুলি সম্প্রচার করবে।
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2245143)
ভিজিটরদের কাউন্টার : 10