স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

বীরাঙ্গনা রানী অবন্তীবাঈ লোধীর আত্মবলিদান দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের শ্রদ্ধার্ঘ্য

প্রকাশিত: 20 MAR 2026 11:39AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ বীরাঙ্গনা রানী অবন্তীবাঈ লোধীর আত্মবলিদান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী শাহ বলেছেন : 

“বীরাঙ্গনা রানী অবন্তীবাঈ লোধীর জীবন সাহস, ত্যাগ ও দেশপ্রেমের এক অভূতপূর্ব উদাহরণ। ১৮৫৭ সালের বিদ্রোহে তিনি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং আত্মসমর্পণের পরিবর্তে আত্মবলিদানকে বেছে নিয়েছিলেন। তাঁর আত্মবলিদান দেশের উদ্দেশে অধ্যবসায় ও আত্মসম্মানের এক শাশ্বত বার্তা প্রেরণ করে। রানীর আত্মবলিদান দিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই।”  


SC/CB/DM


(রিলিজ আইডি: 2242963) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada