তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

হংকং ফিল্মআর্ট ২০২৬-এ সংবাদমাধ্যম ও বিনোদন জগতে দেশের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে ভারত প্যাভিলিয়নে

প্রকাশিত: 19 MAR 2026 5:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৬

 

হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড টিভি মার্কেট (ফিল্মআর্ট) ২০২৬-এ আন্তর্জাতিক স্তরে সংবাদমাধ্যম ও বিনোদন জগতে দেশের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে ভারত প্যাভিলিয়নে। হংকং ও ম্যাকাও-এ ভারতের কনসাল জেনারেল শ্রী রাজেশ নায়েক প্যাভিলিয়নের উদ্বোধন করে বলেন, চলচ্চিত্র, টেলিভিশন এবং নতুন নতুন সংবাদমাধ্যমের ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে ভারত অংশীদারিত্বকে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের সার্ভিসেস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল যৌথভাবে এই প্যাভিলিয়ন তৈরি করেছে।

চলচ্চিত্র, টেলিভিশন, অ্যানিমেশন এবং নতুন নতুন মাধ্যম জগতে ভারতের বৈচিত্র্যময় উদ্যোগ এই প্যাভিলিয়নে স্থান পেয়েছে। এখানে বাণিজ্যিক সংস্থাগুলির মধ্যে বৈঠক, যৌথ উদ্যোগে প্রযোজনা সহ প্যানেল ডিসকাশন এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র জগতের বিশেষজ্ঞদের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে। আগামী ১৫ জুন থেকে শুরু হবে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ওয়েভস ডকুমেন্ট বাজার। নভেম্বর মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ওয়েভস ফিল্ম বাজার অনুষ্ঠিত হবে। এই উদ্যোগগুলির বিষয়ে প্রয়োজনীয় তথ্য এই প্যাভিলিয়নে তুলে ধরা হয়েছে। সংশ্লিষ্ট শিল্পের নীতি নির্ধারণ এবং আন্তর্জাতিক স্তরে ভারতের প্রভাব বিস্তার নিয়ে কেন্দ্রীয় সরকারের সমন্বিত এক উদ্যোগ এখানে প্রতিফলিত হয়েছে। 


SC/CB/DM


(রিলিজ আইডি: 2242876) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada