পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠক পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে

প্রকাশিত: 19 MAR 2026 5:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ মার্চ, ২০২৬

 

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সম্পর্কে সংবাদমাধ্যমকে নিয়মিত অবগত করতে সরকারের চলতি প্রয়াসের অঙ্গ হিসেবে, আরও একটি আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলন আজ (১৯ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হল ন্যাশনাল মিডিয়া সেন্টারে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রক, বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের শীর্ষ স্থানীয় আধিকারিকেরা, জ্বালানি সরবরাহ, সমুদ্র পথের কাজকর্ম এবং ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের সহায়তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করলেন। 

 

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে –

• সব শোধনাগারগুলি পুরোদমে কাজ করছে। অশোধিত তেলের কাঁচামালের ভাণ্ডার যথেষ্ট। পেট্রোল এবং ডিজেলও যথেষ্ট আছে। 

• কোনো খুচরো বিক্রয়কেন্দ্র থেকে কোনো জ্বালানি না থাকার সংবাদ নেই। পেট্রোল ও ডিজেলের সরবরাহ নিয়মিত হচ্ছে। 

• নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে, আতঙ্কিত হয়ে না কিনতে। মজুত যথেষ্ট আছে। অতিরিক্ত জ্বালানি কেনা থেকে বিরত যেন থাকেন, কারণ পর্যাপ্ত মজুত বর্তমানে উপলব্ধ রয়েছে।

• ঘরোয়া পিএনজি এবং সিএনজি গাড়িগুলিকে ১০০ শতাংশ সরবরাহ করা হচ্ছে। শিল্প এবং বাণিজ্যিক গ্রাহকদের দেওয়া হচ্ছে নিয়ন্ত্রিতভাবে ৮০ শতাংশ মতো। 

• সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে হোটেল, রেস্তোরাঁ এবং বাণিজ্যিক সংস্থাগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে পিএনজি সংযোগ দিতে। 

• IGL, MGL, GAIL Gas এবং BPCL সহ CGD কোম্পানিগুলি PNG সংযোগের জন্য ইনসেন্টিভ দিচ্ছে। সংযোগ দেওয়ার সময়সীমা কমানো হচ্ছে। 

• PNG অভিযানের অঙ্গ হিসেবে CGD সংস্থাগুলিকে PNGRB পরামর্শ দিয়েছে জনসচেতনতা উদ্যোগ নেওয়ার জন্য। 

• ভারত সরকার ১৬ মার্চ ২০২৬-এর চিঠি মোতাবেক রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করেছে, CGD-র প্রসারে সুযোগ দেওয়ার জন্য। বকেয়া আবেদনে অনুমতি দিয়ে, ২৪ ঘণ্টার মধ্যে নতুন অনুমতি অনুমোদন করে, রাস্তা সংস্কার এবং অনুমতি বাবদ মাশুল মকুব করে, কাজের সময়ে ছাড় দিয়ে এবং সমন্বয় ও দ্রুত রূপায়ণের জন্য রাজ্যস্তরে নোডাল অফিসার নিয়োগ করে। 

• ভারত সরকার, ১৮ মার্চ ২০২৬-এর চিঠি মোতাবেক রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অতিরিক্ত ১০ শতাংশ বাণিজ্যিক এলপিজি বরাদ্দ করার প্রস্তাব দিয়েছে, এলপিজি থেকে পিএনজি-তে রূপান্তরে সাহায্য করার জন্য—

১) ১% অতিরিক্ত বরাদ্দ রাজ্য এবং জেলাস্তরে কমিটি গড়ে CGD আবেদন অনুমোদন এবং অভিযোগ নিষ্পত্তির জন্য।

২) ২% অতিরিক্ত বরাদ্দ, ডিমড CGD অনুমতি অনুমোদন করতে নির্দেশ দেওয়ার জন্য।

৩) ৩% অতিরিক্ত বরাদ্দ CGD সংস্থাগুলির জন্য “ডিগ অ্যান্ড রেস্টোর স্কিম” প্রবর্তনের জন্য এবং 

৪) ৪% অতিরিক্ত বরাদ্দ, বার্ষিক ভাড়া বা লিজ মাশুল কমানোর জন্য।

 

• রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করা হয়েছে এইসব সংস্কারগুলি এগিয়ে নিয়ে যেতে, যাতে CGD নেটওয়ার্কের প্রসার ঘটে এবং গৃহস্থ, বাণিজ্যিক এবং শিল্প উপভোক্তাদের জন্য দ্রুত PNG সংযোগ দেওয়া যায়। 

• বাণিজ্যিক LPG–র শহুরে গ্রাহকদের PNG-তে রূপান্তর করতে উৎসাহ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক কয়েকদিনে ৫,৬০০-র বেশি গ্রাহক ইতিমধ্যে রূপান্তর ঘটিয়েছে। 

• LPG সরবরাহের উপর নিয়মিত নজর রাখা হচ্ছে ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। 

• ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সরবরাহ না হওয়ার কোনো সংবাদ নেই। 

• অনলাইন LPG বুকিং ৮৪% থেকে বেড়ে হয়েছে ৯৪%। পাশাপাশি ডিএসি-র আওতা বেড়ে হয়েছে ৮৩%। 

• আতঙ্কউদ্বেগে বুকিং করার সংখ্যা কমে হয়েছে প্রায় ৫৭ লক্ষ এবং ঘরোয়া LPG সিলিন্ডার ডেলিভারি স্বাভাবিক। 

• ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গৃহস্থের জন্য নয় এমন LPG-র বরাদ্দের নির্দেশ দিয়েছে এবং দেশজুড়ে বাণিজ্যিক LPG সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে।

• ৪৮,০০০ কিলোলিটার কেরোসিন অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য। 

• ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল SKO বরাদ্দ নির্দেশ জারি করেছে। 

• রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি অত্যাবশ্যকীয় পণ্য আইন এবং LPG কন্ট্রোল অর্ডার মোতাবেক সরবরাহে নজর রাখছে। সমন্বিত নিরীক্ষণ এবং আচমকা হানা দিতে পরামর্শ দেওয়া হয়েছে।

• ভারত সরকার ১৩.০৩.২০২৬-এর চিঠি অনুযায়ী সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের অনুরোধ করেছে জেলাশাসক এবং অন্যান্য প্রবর্তক সংস্থাগুলিকে, পেট্রোল পাম্প, LPG বিতরণ কেন্দ্র এবং মজুত রাখার স্থানে নিরীক্ষণ এবং আচমকা হানা দেওয়ার নির্দেশ দিতে, যাতে কালোবাজারি না হয়। 

• ভারত সরকার ১৮.০৩.২০২৬-এর নির্দেশ মোতাবেক সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মজুদদারি, কালোবাজারি এবং ঘরোয়া LPG-র বাণিজ্যিক ব্যবহার এবং অন্যান্য অপকর্ম রুখতে কঠোর নজরদারি করার জন্য পরামর্শ দিয়েছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এলপিজি ট্যাঙ্কার এবং সিলিন্ডারের সুষ্ঠু এবং নিরবচ্ছিন্ন চলাচল সহ যথেষ্ট প্রশাসনিক এবং লজিস্টিক কেন্দ্রিক পদক্ষেপ নিতে বলা হয়েছে। স্থানীয় অগ্রাধিকার এবং প্রয়োজন ভিত্তিক বাণিজ্যিক এলপিজি যথাযথ বিতরণ পদ্ধতি স্থির করতে বলা হয়েছে। এলপিজি-র সঠিক ব্যবহার, অযথা আতঙ্কিত হয়ে এলপিজি না কেনার জন্য জনসাধারণের উদ্দেশে পরামর্শ জারি করতে বলা হয়েছে। 

• সব জেলা শাসক এবং FC&S আধিকারিকদের অনুরোধ করা হয়েছে নিয়মিত দৈনিক প্রবর্তনমূলক অভিযান চালানোর জন্য। 

• সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করা হয়েছে সঠিক তথ্য পৌঁছে দিতে দৈনিক সাংবাদিক বৈঠক করতে। 

• সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে হেল্পলাইন নম্বর তৈরি করতে অনুরোধ করা হয়েছে এবং সেই সম্পর্কে নিয়মিত বিরতিতে ব্যাপক প্রচার নিশ্চিত করতে বলা হয়েছে। 

• ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিস্থিতির উপর নজর রাখতে কন্ট্রোল রুম খুলেছে। কিছু কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রতিদিন সাংবাদিক বৈঠকও করছে। 

• ২৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জেলা স্তরে মনিটরিং কমিটি গঠন করেছে।

• যেসমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এখনো কন্ট্রোল রুম এবং জেলা স্তরে মনিটরিং কমিটি গঠন করেনি, তাদের তা জরুরি ভিত্তিতে করার অনুরোধ করা হচ্ছে।

• মজুতদারি এবং কালোবাজারি রুখতে ৬,০০০-এরও বেশি অভিযান চালানো হয়েছে এবং ১১,০০০-এরও বেশি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে।

• উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ এবং তেলেঙ্গানা সহ কয়েকটি রাজ্যে উল্লেখযোগ্য কাজ হয়েছে। 

• সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে নিয়মিত অভিযান চালাতে হবে, যাতে কালোবাজারি এবং মজুদদারি বন্ধ হয়। 

• রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি প্রতিদিন ২,০০০-এরও বেশি আচমকা নিরীক্ষণের কাজ চালাচ্ছে খুচরা বিক্রয় কেন্দ্র এবং ডিস্ট্রিবিউটরদের অফিসে। 

• সরকার নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ এবং পিএনজি প্রসারে অগ্রাধিকার দিচ্ছে, বিশেষ করে বাড়ি এবং হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো অগ্রাধিকার তালিকাভুক্ত ক্ষেত্রে। 

• শোধনাগারে অতিরিক্ত উৎপাদন, শহর এলাকায় দুটি বুকিং-এর মাঝে ২৫ দিনের বিরতি এবং গ্রামীণ এলাকায় ৪৫ দিন পর্যন্ত বিরতি এবং অগ্রাধিকারের ভিত্তিতে বরাদ্দ সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

• এলপিজি চাহিদার চাপ কমাতে কেরোসিন ও কয়লার মতো বিকল্প জ্বালানির ব্যবহার করতে বলা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইতিমধ্যে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পরামর্শ দিয়েছে বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিন এবং কয়লা ব্যবহারে অনুমতি দেওয়ার জন্য। 

• কয়লা মন্ত্রক ইতিমধ্যে কোল ইন্ডিয়া এবং সিঙ্গারেণি কোলিয়ারি-কে নির্দেশ দিয়েছে রাজ্যগুলিকে আরও বেশি পরিমাণে কয়লা বরাদ্দ করার জন্য যাতে ছোট, মাঝারি এবং অন্যান্য গ্রাহকদের কয়লা দেওয়া যায়। 

• রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে নতুন ঘরোয়া এবং বাণিজ্যিক গ্রাহকদের পিএনজি সংযোগ দিতে। রাজ্যগুলিকে এর জন্য অতিরিক্ত ১০ শতাংশ বাণিজ্যিক এলপিজি বরাদ্দের প্রস্তাব নেওয়া হয়েছে। 

• তথ্য সংগ্রহ, তার রক্ষণাবেক্ষণ, বিশ্লেষণের জন্য পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল (PPAC)-কে নোডাল এজেন্সি হিসেবে দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে। 

• নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, সরকারি তথ্যের উপর আস্থা রাখতে এবং গুজবে কান না দিতে। 

• গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, প্যানিক বুকিং না করতে, ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে এবং এলপিজি ডিস্ট্রিবিউটরদের বিক্রয় কেন্দ্রে যাওয়া এড়ানোর জন্য। 

• নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে পিএনজি এবং ইলেকট্রিক অথবা ইন্ডাকশন কুকটপের মতো বিকল্প ব্যবহারে। 

 

বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রক জানিয়েছে –

• এই অঞ্চলের সকল ভারতীয় নাবিক সুরক্ষিত আছেন এবং গত ২৪ ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী জাহাজে কোনো ঘটনা ঘটেনি। 

• বর্তমানে, ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ ৬১১ জন ভারতীয় নাবিকসহ রয়েছে পশ্চিম পারস্য উপসাগর অঞ্চলে। ডিজি শিপিং নিয়মিত নজর রাখছেন, জাহাজ মালিক, RPSL সংস্থা এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে। 

• অশোধিত তেলবাহী জাহাজ জগ লড়কি ১৮ মার্চ সকাল ৬টায় মুন্দ্রা বন্দরে পৌঁছেছে এবং বর্তমানে পণ্য নামাচ্ছে, যা ১৯ মার্চ সম্পূর্ণ হতে পারে। 

• DG Shipping কন্ট্রোল রুমটি ২৪x৭ কাজ করছে। গত ২৪ ঘণ্টায় ১৫০টি কল এবং ২১৫টি ইমেল এসেছে। 

• DG Shipping নিরাপদে ৪৮৮-র বেশি ভারতীয় নাবিককে ফেরানোর ব্যবস্থা করেছে, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে। 

• ভারতের সমুদ্র ক্ষেত্র সুষ্ঠুভাবে কাজ করছে, কোনো বন্দরেই জটের খবর নেই। 

• বন্দরগুলি নিবিড়ভাবে জাহাজ চলাচল এবং পণ্য ওঠানো-নামানোর উপর নজর রাখছে, অতিরিক্ত মজুতের ব্যবস্থা করা হয়েছে।

• দীনদয়াল পোর্ট অথরিটি অতিরিক্ত মজুত ক্ষমতা বাড়াতে প্রায় ৫৪ একর জমি বরাদ্দ করা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। 

• মন্ত্রক গোটা বিষয়টির উপর নজর রাখছে পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। 

 

বিদেশ মন্ত্রক জানিয়েছে - 

• প্রধানমন্ত্রী কথা বলেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স মাননীয় শেখ সাবা আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবা-র সঙ্গে এবং আসন্ন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

• দুই নেতার মধ্যে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে এবং দুজনেই সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। কুয়েতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার ওপর হামলার পুনরায় নিন্দা করেছেন ভারতের পক্ষ থেকে। 

• হরমুজ প্রণালীর মাধ্যমে সুরক্ষিত এবং মুক্ত জাহাজ চলাচল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। 

• আঞ্চলিক শান্তি ও স্থিরতা বজায় রাখার জন্য সুস্থায়ী কূটনৈতিক আলাপ আলোচনায় সহমত হয়েছেন দুই নেতাই। 

• কুয়েতে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষার দিকে সবসময়ে নজর দেওয়ায় ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

• বিদেশ মন্ত্রক নিয়মিত নিবিড়ভাবে উপসাগর এবং বৃহত্তর পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতির উপর নজর রাখছে, অগ্রাধিকার দেওয়া হচ্ছে ভারতীয়দের সুরক্ষা ও নিরাপত্তার দিকে। 

• বিদেশ মন্ত্রকের নির্দিষ্ট বিশেষ কন্ট্রোল রুমটি ২৪ ঘণ্টাই কাজ করছে, সমন্বয় রাখা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে। 

• এই অঞ্চলের ভারতীয় দূতাবাসগুলি এবং ঘাঁটিগুলি ২৪x৭ ঘণ্টাই কাজ করছে, নিয়মিত অ্যাডভাইসরি জারি করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে।

• দূতাবাসগুলি অতি সক্রিয়ভাবে সাহায্য করছে নাবিক, ছাত্র, আটকে পড়া ভারতীয় নাগরিক এবং কম সময়ের জন্য যাওয়া ব্যক্তিদের। 

• ২৮ ফেব্রুয়ারি থেকে, এই অঞ্চল থেকে ২,৮০,০০০ যাত্রী ফিরেছেন ভারতে। 

• বিমান চলাচলের ক্রমশ উন্নতি হচ্ছে, কয়েকটি দেশে সাময়িক উড়ান বন্ধ থাকা সত্ত্বেও অতিরিক্ত পরিষেবা চালু করা হচ্ছে।

• আরব আমির শাহিতে সীমিতভাবে তালিকার বাইরে উড়ান চালানো হচ্ছে, ১৮ মার্চে প্রায় ৭৫টি উড়ান এবং আজ প্রায় ৯০টি উড়ান আশাকরা হচ্ছে ভারতের বিভিন্ন বিমানবন্দর থেকে। 

• ওমান এবং সৌদি আরব থেকে নিয়মিত উড়ান চলছে ভারতের উদ্দেশে। 

• কাতারের আকাশ আংশিক খোলা। কাতার এয়ারওয়েজ তালিকার বাইরে কয়েকটি উড়ান চালাচ্ছে। এর মধ্যে আজ ভারতের উদ্দেশে ৯টি উড়ান আছে। 

• কুয়েতের আকাশ পথ ২০২৬-এর ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ, তালিকার বাইরে বিশেষ উড়ান চালাচ্ছে জাজিরা এয়ারওয়েজ সৌদি আরবের আল-কাইসুমা বিমানবন্দর থেকে। আগামীকাল কোচিন-এর উদ্দেশে প্রথম উড়ানটি আসবে।

• বাহরিনের আকাশ পথ বন্ধ, গাল্ফ এয়ার বিশেষ উড়ান চালাচ্ছে সৌদি আরবের দাম্মাম থেকে। 

• বাহরিন এবং ইরাকে থাকা ভারতীয় নাগরিকদের সৌদি আরব দিয়ে আনার কাজ চলছে বিশেষ করে আপৎকালীন ক্ষেত্রে। 

• এমটি সেফসি বিষ্ণু-র ১৫ জন ভারতীয় নাবিক যাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছিল, তাঁরা ইরাক থেকে খুব শীঘ্রই ভারতে এসে পৌঁছবে। 

• দূতাবাস নাবিক এবং ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে তাদের ফেরানোর ব্যাপারে। মৃত ভারতীয় নাগরিকের দেহাবশেষ দ্রুত ফেরানোর জন্যও যোগাযোগ রাখা হচ্ছে। 

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে - 

• বাণিজ্য ও শিল্প মন্ত্রক সাংবাদিক সম্মেলন করে রপ্তানিকারকদের জন্য একটি নতুন রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে বিশ্ব সরবরাহ শৃঙ্খল এবং লজিস্টিক্সে বিঘ্ন ঘটার পরিপ্রেক্ষিতে। 

• এটি অনুমোদিত হয়েছে এক্সপোর্ট প্রমোশন মিশনের অধীনে। 

• RELIEF প্যাকেজের উদ্দেশ্য রপ্তানিকারকদের সাহায্য করা এবং চলতি বিঘ্নের মধ্যে ব্যবসার সুযোগ করে দেওয়া। 

• এই অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন নতুন সমস্যার মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপেরই প্রতিফলন পাওয়া যায়।

• সরবরাহ শৃঙ্খলে দৃঢ়তা বজায় রাখতে ইন্টার মিনিস্টেরিয়াল গ্রুপ (IMG) গঠন করা হয়েছে এবং তা কাজ করছে ২০২৬-এর ৩ মার্চ থেকে। 

• IMG নিবিড়ভাবে নজর রাখছে পরিবর্তিত পরিস্থিতির উপর। 

• RELIEF প্যাকেজের জন্য মোট ৪৯৭ কোটি টাকা আর্থিক বরাদ্দ করা হয়েছে। 

• কয়েকটি রাজ্য থেকে এলপিজি বুকিং সংক্রান্ত সাইবার জালিয়াতির ঘটনা জানা গেছে। 

• ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে মেসেজের মাধ্যমে পাওয়া কোনোরকম সন্দেহজনক ফাইল অথবা অ্যাপ ডাউনলোড অথবা ইনস্টল না করতে। 

• রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনিক এবং লজিস্টিক্স সংক্রান্ত ব্যবস্থা আরও জোরদার করার জন্য। 

• জেলা স্তরে এলপিজি সরবরাহের ওপর নজর রাখতে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে এবং কোনোরকম বিঘ্ন ছাড়া এলপিজি ট্যাঙ্কার ও সিলিন্ডার চলাচল সুষ্ঠু রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

• রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে প্যানিক বুকিং রুখতে, এলপিজি-র যথাযথ ব্যবহার করতে এবং সঠিক সংবাদ প্রচার করতে অ্যাডভাইসরি জারি করার জন্য। 

• ভারত সরকারের নির্দেশ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে অবিলম্বে রূপায়ণের জন্য। 

 

 

 

SC/AP/SKD


(রিলিজ আইডি: 2242769) ভিজিটরের কাউন্টার : 7