তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ওয়েভস ওটিটি প্রসার ভারতীর নানাবিধ কন্টেন্টের সুযোগ প্রসারিত করছে

প্রকাশিত: 18 MAR 2026 3:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৬ 

 

প্রসার ভারতী ওয়েভস ওটিটি চালু করে ২০২৪ – এর নভেম্বরে। রেডিও, টেলিভিশন চ্যানেল, টিভি শো, ওয়েভ সিরিজ, চলচ্চিত্র, সরাসরি প্রচার, রেডিও পরিষেবা, সাংস্কৃতিক বিষয়সমূহ, শিক্ষামূলক অনুষ্ঠান এবং প্রসার ভারতীর আর্কাইভে থাকা বিভিন্ন সময়ের ঘটনাপ্রবাহ জনসাধারণের কাছে পৌঁছে দিতে তা ডিজিটাল স্ট্রিমিং মঞ্চ হিসেবে কাজ করে। এই মঞ্চে নথিভুক্ত ব্যবহারকারীর সংখ্যা ৮৪ লক্ষ ছাপিয়ে গেছে। এর মধ্যে রয়েছে – মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার ব্যবহারকারীরাও। 
'প্রসার ভারতী – সম্প্রচার ও প্রচারের জন্য দৃশ্য - শ্রাব্য (PB-SHABD)' ব্যবস্থাটি ২০২৪ সালের মার্চ মাসে চালু করা হয়। এটি অসমীয়া, বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু, ডোগরি এবং উর্দু সহ ১৫টি ভাষায় সারা দেশ জুড়ে সংবাদ প্রচারে সহায়তা করে। প্রাথমিকভাবে, এটি এক বছর বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল, পরবর্তীকালে ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত সেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 
ওয়েভস ওটিটি এবং PB-SHABD মঞ্চগুলি প্রসার ভারতীর বিস্তৃত পরিসরে নানা বিষয়কে প্রত্যক্ষ করার সুযোগ করে দেয়। হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রচারিত অনুষ্ঠান ও সংবাদ এর অন্তর্ভুক্ত; এগুলি ছত্তিশগড়ের সুরগুজা অঞ্চল সহ সারা দেশজুড়েই উপলব্ধ।
লোকসভায় আজ একটি প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান।


SC/AB/SB


(রিলিজ আইডি: 2241906) ভিজিটরের কাউন্টার : 15