স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ-র পৌরোহিত্যে উচ্চস্তরীয় কমিটি অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হিমাচলপ্রদেশ, নাগাল্যান্ড এবং জম্মু-কাশ্মীরের জন্য ১,৯১২.৯৯ কোটি টাকার অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তার অনুমোদন দিয়েছে

প্রকাশিত: 13 MAR 2026 11:01AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ মার্চ, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ-র পৌরোহিত্যে উচ্চস্তরীয় কমিটি অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হিমাচলপ্রদেশ, নাগাল্যান্ড এবং জম্মু-কাশ্মীরের জন্য ১,৯১২.৯৯ কোটি টাকার অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তার অনুমোদন দিয়েছে। ২০২৫ সালে বন্যা, হড়কাবান, মেঘভাঙা বৃষ্টি, ঘূর্ণিঝড় ‘মন্থা’ এবং ভূমিধ্বসে এই অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই অর্থ সাহায্য দেওয়া হচ্ছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের জন্য ৩৪১.৪৮ কোটি, ছত্তিশগড়ের জন্য ১৫.৭০ কোটি, গুজরাটের জন্য ৭৭৮.৬৭ কোটি, হিমাচল প্রদেশের জন্য ২৮৮.৩৯ কোটি টাকা, নাগাল্যান্ডের জন্য ১৫৮.৪১ কোটি টাকা এবং জম্মু-কাশ্মীরের জন্য ৩৩০.৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার যেকোনোরকম প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্য সরকারগুলির পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সবরকমের সহযোগিতা করছে। 

রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলের জন্য কেন্দ্র যে অর্থ সাহায্য করেছিল, এই কেন্দ্রীয় সহায়তা তার অতিরিক্ত। ২০২৫-২৬ সালে কেন্দ্রীয় সরকার রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে ২৮টি রাজ্যকে ২০,৭৩৫.২০ কোটি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে ২১টি রাজ্যকে ৩,৬২৮.১৮ কোটি টাকা অর্থ সাহায্য করেছে।

এছাড়া ২৩টি রাজ্যকে এসডিএমএফ তহবিল থেকে ৫,৩৭৩.২০ কোটি টাকা এবং এনডিএমএফ থেকে ২১টি রাজ্যকে ১,১৮৯.৫৬ কোটি টাকা দেওয়া হয়েছে। 

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2239536) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil , Kannada