লোকসভা সচিবালয়
সংসদে বাকস্বাধীনতার নিয়ম মেনে রক্ষিত হবে ; কোনো সাংসদ নির্দিষ্ট নিয়মের বাইরে কথা বলতে পারেন না: লোকসভার অধ্যক্ষ
প্রকাশিত:
12 MAR 2026 4:33PM by PIB Kolkata
নতুন দিল্লি ১২ মার্চ ২০২৬
লোকসসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা বলেছেন, সংসদে বাকস্বাধীনতার গ্যারান্টি রয়েছে ঠিকই, কিন্তু সংবিধান অনুযায়ী সংসদের নির্দিষ্ট নিয়ম মেনেই সাংসদদেরও চলতে হবে। সংসদে কথা বলার সময় সাংসদদের আচরণ কি হবে, সেবিষয়েও নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। অধ্যক্ষ এই প্রসঙ্গে সংবিধানের ১০৫ নম্বর ধারার প্রসঙ্গে উল্লেখ করে বলেন, বাকস্বাধীনতা একটি নির্দিষ্ট নিয়ম মেনে বজায় রাখতে হবে। তিনি জানান, গত দু’দিনেরও বেশি সময় ১২ ঘন্টা আলোচনা হয়েছে, যেখানে বিভিন্ন দলের সাংসদরা তাঁদের মতামত জানিয়েছেন।
বিরোধী দলের সদস্যদের এক অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, মাইক্রোফোনের সুইচ লোকসভা যিনি পরিচালনা করছেন, তাঁর কাছে থাকে না। যে সদস্য বক্তব্য রাখার অনুমতি পান, শুধুমাত্র তাঁর মাইক্রোফোনই অন হয়। তিনি বলেন, সংসদের কাজে ব্যাঘাত ঘটানো, শ্লোগান দেওয়া এবং প্ল্যাকার্ড নিয়ে হৈ হট্টগোল করলে সদনের মর্যাদা ক্ষুন্ন হয়। সংসদের জন্য যে নিয়ম রয়েছে, সেটি সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। প্রত্যেক সদস্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা অত্যন্ত জরুরি।
শ্রী বিড়লা বলেন, লোকসভা পরিচালনার দায়িত্ব কোনো ব্যক্তি বিশেষের অধিকারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটিই আসলে ভারতের গণতান্ত্রিক রীতির এক ঐতিহ্য। গণতন্ত্রে যে কোনো বিষয়ে মতানৈক্য এবং তীব্র বিতর্ক হওযা স্বাভাবিক, কিন্তু গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলার ক্ষেত্রেও একটি লক্ষ্ণণ রেখা রয়েছে। অধ্যক্ষ জানান, মহিলা সাংসদদের প্রতি তিনি সর্বদাই শ্রদ্ধাশীল। তাঁরা যাতে বলার সুযোগ পান, সেই বিষয়টিকে নিশ্চিত করতে তিনি সর্বদাই সতর্ক থাকেন।
বিরোধী সদস্যরা বিতর্কে অংশগ্রহণের যথাযথ সুযোগ পান না বলে যে অভিযোগ করা হয়, তা খণ্ডন করে অধ্যক্ষ বলেন, গুরুত্বপূর্ণ বিতর্কে তাঁদের জন্যই বেশি সময় বরাদ্দ থাকে। তাঁর ভাষণের শেষে তিনি দলমত নির্বিশেষ প্রত্যেক সাংসদকে একযোগে কাজ করার আহ্বান জানান, যাতে সংসদ আরও শক্তিশালী হয়। প্রশংসা অথবা সমালোচনা সব পরিস্থিতিতেই সদনের মর্যাদা রক্ষা করা তাঁর একমাত্র সংকল্প বলে শ্রী বিড়লা জানিয়েছেন।
SC/CB/CS
(রিলিজ আইডি: 2239076)
ভিজিটরের কাউন্টার : 10