প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৩ মার্চ "সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ" শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন

প্রকাশিত: 02 MAR 2026 7:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩ মার্চ, ২০২৬ সকাল ১১:১৫ মিনিটে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে "সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ" শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখবেন।

এই মূল ভাবনাকে কেন্দ্রে রেখে, চারটি ওয়েবিনার সেশনের আয়োজন করা হয়েছে, এর মধ্যে রয়েছে (১) উৎপাদন, শিল্পোন্নয়ন ও কৌশলগত ক্ষেত্র, (২) এমএসএমই, অর্থ ও বাজারের নাগাল, (৩) নগর অর্থনৈতিক অঞ্চল এবং (৪) পরিকাঠামো, লজিস্টিকস ও পণ্য পরিবহণ।

এই বাজেট-পরবর্তী ওয়েবিনার শিল্পক্ষেত্রের প্রসারণ, প্রযুক্তিচালিত নেতৃত্ব আরও জোরদার করা এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যৎমুখী সংস্কারের প্রয়াসগুলি তুলে ধরবে। আলোচনায় এই অগ্রাধিকারগুলিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করার উপর আলোকপাত করা হবে, এক্ষেত্রে শিল্পমহলের বাস্তব অভিজ্ঞতা ও অন্তর্দৃষ্টির সাহায্য নেওয়া হবে। 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2234943) ভিজিটরের কাউন্টার : 5