বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
নতুন দিল্লি ঘোষণাপত্র গৃহীত, শেষ হল এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬
প্রকাশিত:
21 FEB 2026 4:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি ২০২৬
১৮-১৯ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বব্যাপী সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে রইল। গৃহীত হয়েছে নতুন দিল্লি ঘোষণাপত্র।
৮৮টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা এই ঘোষণাপত্রটি অনুমোদন করেছে, যা অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক কল্যাণের লক্ষ্যে এআই ব্যবহারের উপর একটি বিশ্বব্যাপী বৃহত্তর ঐকমত্যের বার্তা দেয়।
এআই-এর ক্ষেত্রে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি
"সর্বজন হিতায়, সর্বজন সুখায়" (সকলের জন্য কল্যাণ, সকলের জন্য সুখ) নীতির ভিত্তিতে ঘোষণাপত্রটি তৈরি করা হয়েছে।
এতে জোর দেওয়া হয়েছে:
আন্তর্জাতিক সহযোগিতা এবং বহু-পক্ষীয় অংশীদারদের একাত্মতা জোরদার করা
জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদান
সহজ ও বিশ্বাসযোগ্য কাঠামোর মাধ্যমে এআই-কে এগিয়ে নিয়ে যাওয়া
এই ঘোষণাপত্রটি সাতটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাতে বিশ্বব্যাপী AI সহযোগিতার পথ প্রশস্ত হয়:
১. এআই সম্পদের গণতন্ত্রীকরণ
২. অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক কল্যাণ
৩. নিরাপদ ও বিশ্বস্ত এআই
৪. বিজ্ঞানের জন্য এআই
৫. সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে সহজলভ্যতা
৬. মানব পুঁজির বিকাশ
৭. সুস্থিতিশীল, দক্ষ এবং উদ্ভাবনমূলক এআই ব্যবস্থা
এই শীর্ষ বৈঠকে সহযোগিতামূলক আন্তর্জাতিক উদ্যোগে ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:
১. কৃত্রিম বুদ্ধিমত্তার গণতান্ত্রিক প্রসারের সনদ
মৌলিক কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পদের সাশ্রয়ী মূল্য
স্থানীয়ভাবে প্রাসঙ্গিক উদ্ভাবনী পরিমণ্ডলের বিকাশ
২. গ্লোবাল এআই ইমপ্যাক্ট কমন্স
বিশ্বব্যাপী এআই ব্যবহারের ক্ষেত্রে মানদণ্ড তৈরির একটি প্ল্যাটফর্ম
উন্নয়নের প্রভাব ছড়িয়ে দিতে আন্তঃদেশীয় সহযোগিতা
৩. বিশ্বস্ত এআই কমন্স
সরঞ্জাম, মানদণ্ড এবং সর্বোত্তম অনুশীলন ভাণ্ডার
নিরাপদ এবং বিশ্বাসযোগ্য এআই ব্যবস্থা উন্নয়নে সহায়তা করে
৪. বিজ্ঞান প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক এআই নেটওয়ার্ক
বিশ্বব্যাপী বৈজ্ঞানিক সহযোগিতা সহজতর করে
এআই-চালিত গবেষণা ক্ষমতা উন্নত করে
৫. সামাজিক ক্ষমতায়নে এআই প্ল্যাটফর্ম
জ্ঞানের আদানপ্রদান এবং যথাযথ সমাধান
ন্যায়সম্মত এআই গ্রহণের উপর নজর
৬. এআই কর্মীবাহিনী উন্নয়ন প্লে-বুক এবং পুনঃদক্ষতা নীতিসমূহ
এআই দক্ষতা, পুনঃদক্ষতা এবং সাক্ষরতায় সহায়তা করে
দেশকে একটি এআই-চালিত অর্থনীতির জন্য তৈরি করে
৭. সুস্থিতিশীল এবং দক্ষ এআই-সংক্রান্ত নীতি-নির্দেশিকা
শক্তি-সমৃদ্ধ এআই ব্যবস্থার উপর মনোনিবেশ
এআই পরিকাঠামো সুস্থিতিশীলতার উপর প্লে-বুক সহায়তা
অর্থনৈতিক অগ্রগতি এবং দক্ষতার উপর জোর
ঘোষণাপত্রে বলা হয়েছে:
অর্থনৈতিক পরিবর্তনে এআই-এর ভূমিকা
ওপেন-সোর্স এবং সহজলভ্য এআই পরিমণ্ডলের ওপর গুরুত্ব
শক্তি-সাশ্রয়ী এআই পরিকাঠামোর প্রয়োজনীয়তা
বিজ্ঞান, প্রশাসন এবং জনসেবা প্রদানে AI-এর ভূমিকার সম্প্রসারণ
আন্তর্জাতিক সহযোগিতাকে জোরদার করা
অংশগ্রহণকারীরা তাঁদের অঙ্গীকার ফের ব্যক্ত করেছেন:
এআই ব্যবস্থায় আন্তর্জাতিক অগ্রাধিকারগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া
স্বেচ্ছাসেবী, বাধ্যবাধকতাহীন কাঠামোকে তুলে ধরা
ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে দৃষ্টিভঙ্গিকে কার্যকর করা
সম্মেলন দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক অংশীদারিত্বকে ত্বরান্বিত এবং এআই-কে অর্থনৈতিক অগ্রগতির একটি প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
৮৮টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার গ্রহণ করা ঘোষণাটি এখানে যুক্ত করা হয়েছে।
এআই ইমপ্যাক্ট সামিট ঘোষণা
নয়াদিল্লি ১৮-১৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রস্তাবনা
"সর্বজন হিতায়, সর্বজন সুখায়" (সকলের কল্যাণ, সকলের সুখ) নীতিতে অনুপ্রাণিত হয়ে আমরা বিশ্বাস করি যে, এআই-এর অঙ্গীকার তখনই সর্বোত্তমভাবে বাস্তবায়িত হবে, যখন এর সুবিধাগুলি মানবজাতি ভাগ করে নেবে।
আমরা, বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণকারীরা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নতুন দিল্লিতে AI ইমপ্যাক্ট সামিটে একত্রিত হয়েছিলাম। AI-এর আগমন প্রযুক্তিগত বিবর্তনের গতিপথে একটি পরিবর্তনশীল বিন্দু চিহ্নিত হয়ে রয়েছে। আজ আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, তা এআই-সক্ষম বিশ্বকে বিশেষ রূপ দেবে, যা ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকারসূত্রে আত্মস্থ করতে পারবে।
আরও আন্তর্জাতিক সহযোগিতা এবং AI ইমপ্যাক্ট সামিটের সাতটি চক্রে (স্তম্ভ) বিভিন্ন পক্ষের অংশগ্রহণের এই আহ্বানের কেন্দ্রে রয়েছে মানব পুঁজির উন্নয়নের নীতি। এছাড়া রয়েছে সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে ব্যবহারিক ক্ষেত্রের বিস্তার, এআই ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, এআই ব্যবস্থার শক্তি সাশ্রয়ী ক্ষমতা, বিজ্ঞানের ক্ষেত্রে AI-এর ব্যবহার, এআই সম্পদের গণতন্ত্রীকরণ, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক কল্যাণে AI-এর ব্যবহার।
শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো, কার্যকরী ও সাশ্রয়ী যোগাযোগ হল, এআই-এর প্রয়োগ এবং এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর পূর্বশর্ত। "বসুধৈব কুটুম্বকম" (বিশ্ব একটি পরিবার) নীতিতে অনুপ্রাণিত হয়ে, আমরা AI সম্পদের ক্রয়ক্ষমতা এবং সহজলভ্যতা বৃদ্ধির গুরুত্ব স্বীকার করছি।
এই লক্ষ্যে, আমরা এআই-এর গণতান্ত্রিক বিস্তারের সনদকে একটি স্বতঃপ্রণোদিত এবং বাধ্যবাধকতাহীন কাঠামো হিসেবে মনে করি,
যা জাতীয় আইনকে সম্মান করে, এআই সম্পদের সহজলভ্যতাকে তুলে ধরে, স্থানীয়ভাবে প্রাসঙ্গিক উদ্ভাবনকে সহায়তা করে এবং সুস্থিতিশীল এআই পরিমণ্ডলকে শক্তিশালী করে।
অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক কল্যাণ
AI এবং AI-ভিত্তিক বিভিন্ন প্রয়োগকে ব্যাপকভাবে গ্রহণের নিহিত রয়েছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার অভূতপূর্ব সম্ভাবনা। ওপেন-সোর্স এআই প্রয়োগ এবং অন্যান্য সহজলভ্য এআই পদ্ধতি যেখানে উপযুক্ত, সেখানে কাজে লাগানো উচিত।
আমরা গ্লোবাল এআই ইমপ্যাক্ট কমন্সকে একটি স্বতঃপ্রণোদিত উদ্যোগ হিসেবে মনে করি।
সুরক্ষিত এবং বিশ্বস্ত এআই
সবচেয়ে বেশি সামাজিক ও আর্থিক সুযোগ-সুবিধা এবং আস্থার ভিত্তি হল, সুরক্ষিত, বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী এআই। একে আরও গভীরভাবে বুঝতে হল, সম্ভাব্য নিরাপত্তার দিকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বতঃপ্রণোদিত এবং বাধ্যবাধকতাহীন বিশ্বস্ত AI Commons-এর উন্নয়নকে মেনে নিয়েছি।
আমরা মনে করি যে, কাঠামোগত বাধা দূর এবং এআই গবেষণা পরিকাঠামোর সহজলভ্যতা বৃদ্ধি বিভিন্ন দেশে বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নয়নে AI-এর ব্যবহারকে উৎসাহিত করতে পারে।
আমরা বিজ্ঞান প্রতিষ্ঠানগুলির জন্য স্বতঃপ্রণোদিত এবং সহযোগিতামূলক আন্তর্জাতিক এআই নেটওয়ার্কের কথা বলে থাকি, যা এআই গবেষণা ক্ষমতা একত্রিত করার একটি প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
মানুষের জ্ঞান, আন্তঃসীমান্ত এআই সমাধান, তথ্য, পরিষেবা, সুযোগ এবং সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে সমাজের সব শ্রেণীর উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারে এআই। সামাজিক ক্ষমতায়নের জন্য এআই গ্রহণকে সহজতর করবে, এমন সহযোগিতার গুরুত্ব আমরা বুঝতে পারি।
মানব পুঁজি
এআই-এর প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য এআই মানবসম্পদ উন্নয়ন, শিক্ষার উপর নির্দিষ্ট উদ্যোগ, এআই কর্মী উন্নয়ন, সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, এআই-এর ক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, এআই সাক্ষরতা বৃদ্ধির পাশাপাশি বৃত্তিমূলক এবং প্রশিক্ষণ পরিমণ্ডলের উন্নয়নের মাধ্যমে মানুষকে যথাযথভাবে দক্ষ করে তোলা প্রয়োজন।
শক্তি, পরিকাঠামো এবং প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এআই-এর ক্রমবর্ধমান চাহিদার কথা স্বীকার করে, আমরা শক্তি-সাশ্রয়ী এআই ব্যবস্থার বিকাশের ওপর গুরুত্ব দিচ্ছি।
আমরা স্বীকার করি যে, সুস্থিতিশীল, উদ্ভাবনী এবং দক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নির্দেশিকাগুলি আমাদের সুস্থায়ী এবং দক্ষ ব্যবস্থার বিকাশের দিকে নিয়ে যাবে।
আমরা মনে করি যে, AI ইমপ্যাক্ট সামিট আন্তর্জাতিক সহযোগিতা এবং বহু-পক্ষীয় দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করবে। সেইসঙ্গে স্বতঃপ্রণোদিত এবং বাধ্যবাধকতাহীন নির্দেশিকা নিয়মনীতি মানুষের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এআই-কে উৎসাহিত করতে পারে।
আমরা এআই-এর সুবিধাগুলির বাস্তবায়নের লক্ষ্যে পারস্পরিক আকাঙ্ক্ষাগুলিকে এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।
SC/MP/NS…
(রিলিজ আইডি: 2231405)
ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Khasi
,
Urdu
,
Nepali
,
Marathi
,
हिन्दी
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam