প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সার্বিয়ার প্রেসিডেন্টের

প্রকাশিত: 18 FEB 2026 3:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

 

সার্বিয়ার প্রেসিডেন্ট মাননীয় আলেক্সান্ডার বুকিচ আজ দিল্লিতে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। 

দুই নেতা প্রতিরক্ষা, উৎপাদন, ডিপিআই, সার এবং পরিকাঠামোর মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। 

এক্স-এ এক পৃথক পোস্টে শ্রী মোদী লিখেছেন :

“ইন্ডিয়া এআই সামিটের ফাঁকে প্রেসিডেন্ট আলেক্সান্ডার বুকিচের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রতিরক্ষা, উৎপাদন, ডিপিআই, সার এবং পরিকাঠামোর মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার ব্যাপারে আলোচনা করেছি। বহু বছর ধরে ভারত ও সার্বিয়া ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে এবং আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনগুলিতে আমাদের এই সহযোগিতার ক্ষেত্রে আরও গতি আসবে।

@avucic”

 

SC/MP/AS


(রিলিজ আইডি: 2230036) ভিজিটরের কাউন্টার : 7