প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

প্রাপ্তির তালিকা : ফ্রান্সের প্রেসিডেন্টের ভারত সফর

प्रविष्टि तिथि: 17 FEB 2026 7:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

 

ক্রমিক সংখ্যা

বিষয়

ক্ষেত্র

১.

ভারত-ফ্রান্স সহযোগিতাকে “বিশেষ বিশ্ব কৌশলগত অংশীদারিত্ব”-এ উন্নীত করার সিদ্ধান্ত

রাজনৈতিক সংযোগ

২.

উন্নীত অংশীদারিত্ব এবং হরাইজন ২০৪৭ কর্মসূচির রূপায়ণ খতিয়ে দেখতে বার্ষিক ভিত্তিতে বিদেশ মন্ত্রীদের বার্তালপের সিদ্ধান্ত

৩.

ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষের সূচনা

প্রযুক্তি ও উদ্ভাবন

৪.

ভারত-ফ্রান্স উদ্ভাবন নেটওয়ার্কের সূচনা

৫.

কর্ণাটকের ভেমাগালে এইচ-১২৫ হেলিকপ্টারের যন্ত্রাংশের চূড়ান্ত সংযুক্তিকরণ কেন্দ্র (ফাইনাল অ্যাসেম্বলি লাইন) গড়ে তোলার ঘোষণা

প্রতিরক্ষা ও নিরাপত্তা

৬.

ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির নবীকরণ

৭.

ভারতে HAMMER মিসাইল তৈরি করার জন্য বিইএল এবং স্যাফ্রন-এর যৌথ উদ্যোগের ঘোষণা

৮.

ভারত ও ফ্রান্সের স্থলবাহিনীর আধিকারিকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, এক দেশের আধিকারিকদের অন্য দেশে গিয়ে কাজ করার ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা

৯.

যৌথ অত্যাধুনিক প্রযুক্তি বিকাশ গোষ্ঠী গড়ে তোলার সিদ্ধান্ত

প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে জটিল ও অত্যাধুনিক প্রযুক্তির নির্মাণ ও প্রয়োগ

১০.

গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতু উৎপাদনে সহযোগিতার বিষয়ে যৌথ ঘোষণা

১১.

ডিএসটি এবং সিএনআরএস-এর যৌথ উদ্যোগের ভিত্তিতে অত্যাধুনিক পদার্থ সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র গড়ে তোলার ইচ্ছাপত্র

১২.

ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তির কিছু বিধির সংশোধন

অর্থনীতি, স্টার্ট-আপ, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং দক্ষতায়ন

১৩.

স্টার্ট-আপ পরিমণ্ডল, উদ্ভাবন ও প্রযুক্তি ক্ষেত্রে সহায়তার জন্য টি-হাব ও নরফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা

১৪.

বিজ্ঞান ক্ষেত্রে ডিএসটি এবং সিএনআরএস-এর মধ্যে সমঝোতাপত্র

১৫.

ভারত-ফ্রান্স সেন্টার ফর ডিজিটাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি গড়ে তোলায় যৌথ ইচ্ছাপত্র

১৬.

নতুন দিল্লির এইমস-এ ভারত-ফ্রান্স সেন্টার ফর এআই ইন হেলথ-এর সূচনা

১৭.

সংক্রামক ব্যাধির মোকাবিলা এবং স্বাস্থ্যক্ষেত্রে গবেষণার জন্য ডিবিটি এবং এএনআরএস-এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত ইচ্ছাপত্র

১৮.

ভারত-ফ্রান্স সেন্টার ফর মেটাবলিক হেলথ সায়েন্সেস গড়ে তোলার জন্য চুক্তি

১৯.

এরোনটিক্স ক্ষেত্রে কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য জাতীয় উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার বিষয়ে ইচ্ছাপত্র

২০.

পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে সহায়তার লক্ষ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এবং ফ্রান্সের সংশ্লিষ্ট মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্রের নবীকরণ

২১.

যোগাযোগ মন্ত্রকের ডাক দপ্তর এবং ফ্রান্সের লা পোস্তে-এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত ইচ্ছাপত্র

 

SC/AC/DM


(रिलीज़ आईडी: 2229511) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam