নির্বাচনকমিশন
রাজ্যসভায় আগামী এপ্রিলে মেয়াদ উত্তীর্ণ হতে চলা সদস্যদের শূন্যপদ পূরণে দ্বিবার্ষিক নির্বাচন
প্রকাশিত:
18 FEB 2026 11:19AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
১০টি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার ৩৭ জন সদস্যের মেয়াদ ২০২৬-এর এপ্রিলে শেষ হবে। এই ৩৭টি আসন দ্বিবার্ষিক নির্বাচনের মাধ্যমে পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণের বিজ্ঞপ্তি জারি হবে ২৬ ফেব্রুয়ারি, মনোনয়ন পেশের শেষদিন ৫ মার্চ, মনোনয়নপত্র খতিয়ে দেখার কাজ ৬ মার্চ এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষদিন ৯ মার্চ। ভোটগ্রহণ হবে ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। ঐদিনই বিকেল ৫টায় ভোটগণনা শুরু হবে। ২০ মার্চের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে।
এই ৩৭ জন বিদায়ী সদস্যের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের সাকেত গোখেল, ঋতব্রত ব্যানার্জি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মৌসম নুর (পদটি ০৫.০১.২০২৬ থেকে শূন্য) ও সুব্রত বক্সি। এঁদের মেয়াদ শেষ হবে ২ এপ্রিল।
SC/AC/DM
(রিলিজ আইডি: 2229505)
ভিজিটরের কাউন্টার : 6