তথ্যওসম্প্রচারমন্ত্রক
ভারতের কৃত্রিম মেধা নিয়ে উদ্যোগ : সরকার, নতুন উদ্যোগ এবং উদ্ভাবকদের সম্পর্কে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্যাভেলিয়নে বিভিন্ন তথ্য তুলে ধরা হচ্ছে
প্রকাশিত:
16 FEB 2026 12:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি প্যাভিলিয়ন রয়েছে। এই প্যাভিলিয়নে প্রযুক্তি ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান দক্ষতা, স্টার্ট-আপ সংস্থাগুলির উদ্যোগ এবং বিভিন্ন নীতি গ্রহণ সম্পর্কে জানানো হয়েছে। ওয়েভস ক্রিয়েটর কর্নারও এই প্যাভিলিয়নে স্থান পেয়েছে। এটি কৃত্রিম মেধার সঙ্গে সম্পৃক্ত নীতি-নির্ধারক, স্টার্ট-আপ সংস্থার প্রতিনিধি, সৃজনশীল ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট শিল্প জগতের প্রথম সারির বিশিষ্টজনেদের জন্য একটি অভিন্ন মঞ্চ গড়ে তুলেছে। এখানে ভারতের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে কৃত্রিম মেধার কিভাবে সমন্বয় ঘটানো যায়, সেই বিষয়ে আলোচনা হবে। আধিকারিকরা জানিয়েছেন, এখন আর ভারতের কৃত্রিম মেধা সংক্রান্ত ব্যবস্থাপনা শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির উপভোক্তা হিসেবেই বিবেচিত হয় না, বরং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সমাজ ব্যবস্থার সঙ্গে প্রাসঙ্গিক বিভিন্ন সমস্যার সমাধানে কৃত্রিম মেধাকে ব্যবহার করার উদাহরণ হিসেবে পরিচিতি লাভ করছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই প্যাভিলিয়নে স্বাস্থ্য পরিষেবা, সংবাদমাধ্যম, বিষয়বস্তু রচনা, প্রশাসনিক কাজ এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে কিভাবে কৃত্রিম মেধাকে কাজে লাগানো যায়, তা নিয়ে দেশীয় স্টার্ট-আপ সংস্থা ও শিল্পোদ্যোগীরা মতবিনিময়ের এক সুযোগ পাচ্ছেন। ওয়েভস ক্রিয়েটর কর্নারে বিভিন্ন আলোচনার ব্যবস্থা করা হয়েছে। এই আলোচনাগুলি ওয়েভস ওটিটি-তে লাইভ স্ট্রিম করা হচ্ছে।
প্যাভিলিয়নে ‘ইয়োর স্টোরি’ শীর্ষক একটি আলোচনাচক্রের আয়োজন করা হচ্ছে। এখানে কৃত্রিম মেধার সঙ্গে কাজ করছেন এরকম উদীয়মান ব্যক্তিত্ব, বিভিন্ন সংস্থার মহিলা নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন। আলোচনায় দেশের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলিতে নতুন নতুন বাজার গড়ে তোলার বিষয় নিয়েও মতবিনিময় করা হবে। সরকারের একটি প্যাভিলিয়নে স্টার্ট-আপকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ গ্রহণ করার ফলে ভারত উদ্ভাবনমূলক বিভিন্ন ব্যবস্থাপনার প্রতি যে গুরুত্ব দিচ্ছে, সেই বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে।
আধিকারিকরা জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে কৃত্রিম মেধা নিয়ে কাজ করছে এ ধরনের সংস্থাগুলির সঙ্গে ভারতীয় কোম্পানিগুলির যোগাযোগ গড়ে তোলাই এই প্যাভিলিয়নের মূল উদ্দেশ্য। এর ফলে, ভারতের কৃত্রিম মেধার বিষয়ে যে পরিকল্পনা, সে বিষয়ে বিদেশি সংস্থাগুলি ধারণা পাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই প্যাভিলিয়নে নতুন উদ্যোগ বা স্টার্ট-আপ সংস্থা, উদ্ভাবক এবং নীতি-নির্ধারকরা এক ছাদের তলায় এসেছেন। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট-এ ভারত কৃত্রিম মেধাকে নিয়ে কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং পরিকল্পনা করছে, সেই বিষয়ে সুস্পষ্ট বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তিনদিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে এই লিঙ্কটি ক্লিক করুন –
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228593®=3&lang=1
SC/CB/DM..
(রিলিজ আইডি: 2228933)
ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam