প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গের আনন্দপুরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 30 JAN 2026 6:43PM by PIB Kolkata

নতুন দিল্লি: ৩০ জানুয়ারি ২০২৬ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে কলকাতার  আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। শ্রী মোদি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন।
প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে প্রত্যেক মৃতের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন:
"পশ্চিমবঙ্গের আনন্দপুরে সাম্প্রতিক অগ্নিকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও দু:খজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লক্ষ টাকা করে এককালীন সহায়তা দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করা হবে: প্রধানমন্ত্রী @narendramodi"

 

SC/SB/DM


(রিলিজ আইডি: 2221168) ভিজিটরের কাউন্টার : 30