অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

নিম্ন হারে মুদ্রাফীতির পাশাপাশি আর্থিক বিকাশ: আর্থিক সমীক্ষা ২০২৫-২৬

প্রকাশিত: 29 JAN 2026 2:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬ 

 

ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় গ্লোবাল রেটিং এজেন্সিগুলি ভারতের বিশ্বাসযোগ্যতা এবং সক্রিয়তা তুলে ধরেছে। ২০০৮-২০১৪ এই সময়কালের মধ্যে বিভিন্ন সময়ে মুদ্রাস্ফীতির হার দুই অঙ্ককে স্পর্শ করেছে। কিন্তু, বিগত তিন বছরে বৈশ্বিক জ্বালানী মূল্য এবং সরবরাহ-শৃঙ্খল বিপুল অস্থিরতা সত্ত্বেও ভারতের ক্রেতা মূল্যসূচকের বৃদ্ধি গড়ে ৫.৫ শতাংশ। সাম্প্রতিক বছরগুলিতে রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ২-৬ শতাংশের মধ্যেও এই মুদ্রাস্ফীতির হার নিম্নগামী থেকেছে। অভ্যন্তরীণ মূলধনী বাজার এবং সহায়ক আর্থিক নীতি এর পরিপূরক হয়ে দেখা দিয়েছে। বিগত চার বছর ধরে গড় খুচরো মুরাস্ফীতির হার ক্রমাগত নিম্নমুখী হয়েছে। ২০২২-২৩ এ ৬.৭ শতাংশ থেকে ২০২৫ – এর ডিসেম্বরে তা ১.৭ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৫-২৬ এর প্রথমার্ধে হেডলাইন মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ২০২৫ – এর এপ্রিল ৩.২ শতাংশ থেকে ২০২৫ – এর সেপ্টেম্বরে ১.৪ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্য মুদ্রাস্ফীতি ২০২৫ – এর জুন মাস থেকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 

 

SC/AB/SB…


(রিলিজ আইডি: 2220611) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Odia , Tamil , Kannada , Malayalam