রাষ্ট্রপতিরসচিবালয়
নতুন বছরের প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
প্রকাশিত:
31 DEC 2025 4:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ২০২৬-এর নতুন বছরের প্রাক্কালে সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন;
“নতুন বছরের আনন্দময় উৎসবে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই দেশ বিদেশে থাকা সকল ভারতীয়কে।
নতুন বছর নতুন প্রাণশক্তি ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। এটি আত্মসমীক্ষা এবং নতুন সংকল্প নেওয়ারও এক সুযোগ। এই অবসরে আমরা যেন দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং পরিবেশ সুরক্ষায় আমাদের দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করি।
২০২৬ আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, সুখ এবং সমৃদ্ধি এবং আরও শক্তিশালী এবং আরও সমৃদ্ধ ভারত নির্মাণ করতে দিক নতুন প্রাণশক্তি।”
রাষ্ট্রপতির বার্তাটি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/dec/doc20251231749301.pdf
SC/AP/SKD
(রিলিজ আইডি: 2210417)
ভিজিটরের কাউন্টার : 56