প্রধানমন্ত্রীরদপ্তর
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
प्रविष्टि तिथि:
30 DEC 2025 9:53AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।
এক্স বার্তায় তিনি বলেছেন;
“ঢাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-র প্রয়াণে গভীরভাবে শোকাহত।
তাঁর পরিবার এবং বাংলাদেশের মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা রইলো। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন সর্বশক্তিমান তাঁর পরিবারকে দেন।
প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের গভীরতা বৃদ্ধিতে তাঁর অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা মনে পড়ছে। তাঁর ভাবনা-চিন্তা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও দিশা দেখাবে বলে আশা রাখি।
তাঁর আত্মার শান্তি কামনা করি।”
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2209690)
आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam