প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাজা দ্বিতীয় পেরুমবিদুগু মুথারাইয়ারের সম্মানে স্মারক ডাকটিকিট প্রকাশে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 14 DEC 2025 10:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২৫ 

 

রাজা দ্বিতীয় পেরুমবিদুগু মুথারাইয়ার (শুভারান মারান) – এর সম্মানে উপ-রাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণণ আজ স্মারক ডাকটিকিট প্রকাশ করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনন্দ প্রকাশ করেছেন। 
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “রাজা দ্বিতীয় পেরুমবিদুগু মুথারাইয়ার (শুভারান মারান) - এর সম্মানে উপ-রাষ্ট্রপতি শ্রী সিপি রাধাকৃষ্ণণ ডাকটিকিট প্রকাশ করায় আনন্দিত। তিনি ছিলেন, অসাধারণ কল্পনাশক্তি, দূরদৃষ্টি ও কৌশলগত মেধাসম্পন্ন একজন সাহসী প্রশাসক। ন্যায়ের প্রতি দায়বদ্ধতার জন্য তিনি সুপরিচিত। তিনি ছিলেন, তামিল সংস্কৃতির একজন মহান পৃষ্ঠপোষক। তাঁর অসাধারণ জীবন পড়ে দেখতে তরুণ প্রজন্মকে আমি আহ্বান জানাচ্ছি”।

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2203967) ভিজিটরের কাউন্টার : 34