ইফি-র চতুর্থ দিন: সৃজনশীল মন ও সিনেমাটিক-আইকনদের মিলনমেলা
#IFFIWood, ২৩ নভেম্বর ২০২৫
৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ইফি) চতুর্থ দিনটি ছিল সৃজনশীলতা, উদ্যম ও বিশ্ব সিনেমার বৈচিত্র্যে ভরপুর, যেখানে একদিকে সমাপ্ত হলো তীব্র প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ, অন্যদিকে চলল প্রেরণামূলক মাস্টারক্লাস ও আলোচনাসভা।
দিনের সূচনা হয় ৪৮ ঘণ্টার Creative Minds of Tomorrow (CMOT) চ্যালেঞ্জের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের পরিশ্রম, ক্লান্তি, স্বস্তি ও উৎফুল্লতার এক অনন্য মুহূর্ত ধরা পড়ে তাঁদের চূড়ান্ত কর্মযজ্ঞ উপস্থাপনের মধ্য দিয়ে।
উৎসবের প্রাণকেন্দ্র, PIB মিডিয়া সেন্টার, সারাদিন জুড়ে ছিল ব্যস্ততম। এখানে অনুষ্ঠিত হয় একাধিক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। ‘De Tal Palo’-এর পরিচালক Iván Dariel Ortiz Landrón ও অভিনেতা José Félix Gómez, এবং ‘Pike River’-এর পরিচালক Robert Sarkies তাঁদের চলচ্চিত্রের বর্ণনাভঙ্গি ও নির্মাণপ্রক্রিয়া তুলে ধরেন। একইভাবে ‘Seaside Serendipity’-এর নির্বাহী প্রযোজক Tomomi Yoshimura ও ‘Tiger’–এর পরিচালক Anshul Chauhan, অভিনেতা Kosei Kudo এবং প্রযোজক Mina Moteki এশীয় সিনেমার শক্তিশালী উপস্থিতি এবং তাঁদের চলচ্চিত্রের সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন।
ভারতের আঞ্চলিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রও সমানভাবে দৃষ্টিপাত আকর্ষণ করে। ‘Nilgiris – A Shared Wilderness’-এর পরিচালক Sandesh Kadur, ‘Mukkam Post Bombilwadi’-এর Paresh Mokashi এবং ‘Sikaar’-এর Debangkar Borgohain তাঁদের স্বতন্ত্র চলচ্চিত্র-দর্শন তুলে ধরেন উপস্থিত সংবাদমাধ্যমের সামনে।
আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের অংশগ্রহণ ছিল সমান উজ্জ্বল। ‘Karla’-এর পরিচালক Christina Theresa Tournatzès এবং ‘Renoir’-এর পরিচালক Hayakawa Chie যৌথ সাংবাদিক সম্মেলনে তাঁদের কাজের সৃজনযাত্রা ও নান্দনিক অনুসন্ধান তুলে ধরেন।
চতুর্থ দিনের প্রধান আকর্ষণ - মাস্টারক্লাস ‘Giving Up is NOT a Choice!’ কলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই মাস্টারক্লাস। বর্ষীয়ান অভিনেতা অনুপম খের তাঁর অনবদ্য বক্তব্য ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে দৃঢ়তা, আত্মবিশ্বাস ও অনড় মনোভাবের এক অনুপ্রেরণাদায়ক পাঠ তুলে ধরেন। তাঁর চিন্তাভাবনা ও অভিনয়দর্শন দর্শকদের মোহিত করে রাখে পুরো সেশন জুড়ে।
৪৮ ঘণ্টার CMOT চ্যালেঞ্জের সমাপনী অনুষ্ঠান
ইফি ২০২৫-এর ৪৮ ঘণ্টার Creative Minds of Tomorrow প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান ২৩ নভেম্বর কলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়।
‘De Tal Palo’ ও ‘Pike River’-এর সাংবাদিক সম্মেলন
পরিচালক Iván Dariel Ortiz Landrón, অভিনেতা José Félix Gómez এবং ‘Pike River’-এর পরিচালক Robert Sarkies PIB মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তাঁদের চলচ্চিত্রের ভাবনা ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
‘Seaside Serendipity’ ও ‘Tiger’-এর সাংবাদিক সম্মেলন
নির্বাহী প্রযোজক Tomomi Yoshimura এবং ‘Tiger’-এর পরিচালক Anshul Chauhan, অভিনেতা Kosei Kudo ও প্রযোজক Mina Moteki মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। উপস্থিত ছিল এক প্রাণবন্ত ও সক্রিয় সংবাদমাধ্যম।
‘Nilgiris – A Shared Wilderness’, ‘Mukkam Post Bombilwadi’ ও ‘Sikaar’-এর সাংবাদিক সম্মেলন
পরিচালক Sandesh Kadur, Paresh Mokashi, and Debangkar Borgohain তাঁদের স্বকীয় চলচ্চিত্র নিয়ে মতামত শেয়ার করেন, যা ভারতীয় আঞ্চলিক ও প্রামাণ্যচিত্রের সমৃদ্ধ ধারাকে আরো দৃঢ় করে।
‘Karla’ ও ‘Renoir’-এর যৌথ সাংবাদিক সম্মেলন
পরিচালক Christina Theresa Tournatzès এবং হায়াকাওয়া চিয়ে তাঁদের চলচ্চিত্র সম্পর্কে বিশদ মতামত তুলে ধরেন এবং আন্তর্জাতিক শিল্প-চর্চার অভিজ্ঞতা শেয়ার করেন।
লতা মঙ্গেশকর স্মৃতি-আলোচনা: ‘The Rhythms of India: From the Himalayas to the Deccan’
বিশাল ভরদ্বাজ ও বি. অজনীশ লোকনাথ সাংবাদিক সুধীর শ্রীনিবাসনের সঙ্গে এক মনোমুগ্ধকর ‘ইন-কনভারসেশন’ সেশনে অংশ নেন, যেখানে ভারতীয় সঙ্গীতের নান্দনিক ছন্দ, ঐতিহ্য ও বৈচিত্র্য উঠে আসে নিবিড় আলোচনার মাধ্যমে।
SC/SS..
রিলিজ আইডি:
2196900
| Visitor Counter:
4
এই রিলিজটি পড়তে পারেন:
Telugu
,
English
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Konkani
,
Assamese
,
Tamil
,
Kannada
,
Malayalam