iffi banner

পানাজিতে ৫৬তম ইফির ঐতিহাসিক, কার্নিভাল - শৈলীর উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকলো জমকালো কুচকাওয়াজ

#IFFIWood, ২০ নভেম্বর ২০২৫


৫৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া পানাজিতে একটি জমকালো গ্র্যান্ড প্যারেডের মাধ্যমে শুরু হয়েছে, যা উৎসবটির ইতিহাসে ঐতিহাসিক প্রথম সূচনা চিহ্নিত করে। ২০ নভেম্বর অনুষ্ঠিত এই প্যারেডটি শহরের ডিবি রোডকে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক করিডোরে রূপান্তরিত করেছিল, যখন চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, অংশগ্রহণকারী রাজ্য এবং সাংস্কৃতিক দলগুলির ফ্লোটগুলি ওল্ড গোয়া মেডিকেল কলেজ ভবন থেকে কলা আকাডেমি পর্যন্ত যায়।দুই ডজনেরও বেশি ফ্লোট যার মধ্যে ১২টি গোয়া সরকার দ্বারা প্রদর্শিত -  ভারতের সিনেমাটিক ঐতিহ্য, অ্যানিমেশন এবং আঞ্চলিক পরিচিতিগুলিকে তুলে ধরেছিল। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন দ্বারা প্রযোজিত বিশাল লোক-উৎসব “ভারত এক সুর”, যেখানে ১০০ জনেরও বেশি শিল্পী ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন, এর পাশাপাশি ছোটা ভীম, মোটু পাতলু এবং বিট্টু বাহানেবাজের মতো জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্রগুলির উপস্থিতি দর্শকদের কাছ থেকে উৎসাহপূর্ণ প্রতিক্রিয়া পেয়েছিল।


এই প্যারেডটি পানাজি জুড়ে কার্নিভালের মতো পরিবেশ তৈরি করে, যার ফলে উৎসবের উদ্বোধন একটি রুদ্ধদ্বার অনুষ্ঠানের পরিবর্তে একটি অন্তর্ভুক্তিমূলক জনউৎসবে পরিণত হয়।
হাজার হাজার স্থানীয় মানুষ, পর্যটক এবং প্রতিনিধিরা ফ্লোট, সাংস্কৃতিক পরিবেশনা এবং সরাসরি অনুষ্ঠান দেখতে রাস্তার দু'পাশে ভিড় করেন, যা এটিকে আজ পর্যন্ত  ইফির সবচেয়ে স্মরণীয় উদ্বোধনগুলির মধ্যে একটি করে তুলেছে। এই অনুষ্ঠানটি গোয়ার কার্নিভাল চেতনাকে উৎসবের সিনেমাটিক জাঁকজমকের সঙ্গে সফলভাবে মিশিয়ে দিয়েছিল, যা পরবর্তী নয় দিনের উদযাপনের জন্য একটি শক্তিশালী সুর তৈরি করে।


পানাজিতে এক প্রাণবন্ত গ্র্যান্ড প্যারেডের মাধ্যমে গোয়ার মুখ্যমন্ত্রী শ্রী প্রমোদ সাওয়ান্ত এবং গোয়ার রাজ্যপাল শ্রী পুষ্পক অশোক গজপতি রাজু ইফি ২০২৫-এর সূচনা করলেন।


পানাজিতে ইফি ২০২৫-এর জমকালো কুচকাওয়াজে অনুপম খের, শেখর কাপুর এবং নন্দমুরি বালকৃষ্ণের মতো তারকারা  উপস্থিত ছিলেন।
 
জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র ছোটা ভীম এবং ছুটকি ইফি ২০২৫-এর গ্র্যান্ড প্যারেডে তাদের প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে দর্শকদের আনন্দিত করলেন।


হরিয়ানার প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা রাজ্যের সমৃদ্ধ লোক ঐতিহ্য তুলে ধরলো


ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন  একটি থিমেটিক ফ্লোটের মাধ্যমে তার উপস্থিতি তুলে ধরে।

প্যারেডে শ্রী শান্তাদুর্গা বাবারেস্বর যুবাক সংঘের সাংস্কৃতিক উপস্থিতি।

কাশ্মীরী শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে ইফি ২০২৫-এর জমকালো কুচকাওয়াজকে আরও রঙিন ও মনোমুগ্ধকর করে তুললেন।


উদ্বোধনী প্যারেডে ওয়েভস ওটিটির উপস্থিতি লক্ষণীয় ছিল।


প্যারেডের মাধ্যমে সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের সংমিশ্রণ ফুটে উঠলো।

উত্তরাখণ্ডের শিল্পীরা IFFI ২০২৫-এর প্যারেডকে আরও আকর্ষণীয় করে তুললেন।

 

 

SC/AS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


রিলিজ আইডি: 2194422   |   Visitor Counter: 17