প্রকাশিত:
24 NOV 2025 8:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ নভেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কবাডি বিশ্বকাপ জয়ের জন্য ভারতের মহিলা কবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“কবাডি বিশ্বকাপ ২০২৫ জিতে দেশকে গর্বিত করার জন্য ভারতের মহিলা কবাডি দলকে অভিনন্দন। তাঁরা অসাধারণ উদ্যম, নৈপুণ্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তাঁদের এই জয় অসংখ্য তরুণ প্রতিভাকে কবাডি খেলতে, বড় স্বপ্ন দেখতে এবং উঁচু মাপের লক্ষ্য স্থির করতে প্রাণিত করবে।”
SC/SD/SKD